শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে সহস্রাধিক মানুষ চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর গ্রামে অবস্থিত বায়তুশ শরফ কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, বন্যা পরবর্তী সময়ে দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আয়োজকদের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দীন বলেন, সাম্প্রতিক বন্যার কারণে অনেক মানুষ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে পানিবাহিত রোগ, চর্মরোগ, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের কথা বিবেচনা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের আহ্বানের সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাফিদুল ইসলাম বলেন, বন্যার ক্ষয়ক্ষতির কারণে চিকিৎসা ও ওষুধ পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল। এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেকটা উপকৃত হয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ডিরেক্টর ডা. নুরুন্নবী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির  অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক ছাত্রনেতা তৌহিদ উদ্দিন আজাদ, চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতা মো. আলমগীর, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম মো. হারুন ও মহসিনসহ প্রমুখ।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...