সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা এক বছরের মধ্যে শেষ করার পরামর্শ তথ‌্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক-ঃ

ঢাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রাম মহানগরীতে চালু হচ্ছে মেট্রোরেল। গণপরিবহন খাতকে আরো জনবান্ধব ও মানুষের সহজ চলাচল নিশ্চিত করতে বন্দরনগরীতে মেট্রোরেল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে চট্টগ্রামে মেট্রোরেল চালু করা হবে। কোইকা’র প্রতিনিধিদল ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে মেট্রোরেল স্থাপনে সমীক্ষার কাজ শুরু করবে তারা।

এ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর পরিবহন মাস্টারপ্লানসহ মেট্রোরেলের সমীক্ষার জন্য প্রিলিমিনারি সার্ভে বিষয়ক সভা আজ (৮ ফেব্রুয়ারি’২২) মঙ্গলবার
সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সভায় তথ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় চলতি বছরের মধ্যে সমীক্ষার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন মেট্রোরেলের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারেন সে লক্ষ্য সামনে নিয়ে কাজ সম্পাদন করতে হবে।

তিনি আরো বলেন, দেশ দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়ছে। দেশে ১০০টি ইকোনোমিক জোন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই ইকোনোমিক জোন সবচেয়ে বড় যেখানে ৩০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।

এছাড়া কর্ণফুলির তলদেশে টানেল নির্মিত হওয়ায় চট্টগ্রাম নগরীর আয়তন অনেক বেড়ে যাবে। নতুন নতুন এলাকা মেট্রোর আওতাভূক্ত হবে। ফলে গণপরিবহনখাতে চাপ বাড়বে। এসব বিষয় সামনে নিয়েই চট্টগ্রামে মেট্রোরেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, প্রথম পর্যায়ে বিমানবন্দর থেকে রেল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালুর প্রাথমিক চিন্তা ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শিল্প নগর বা কর্ণফুলি নদীর অপর পাড়ে মেট্রোরেলের আওতায় কিভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয়ও ভাবতে হবে।

এছাড়া এলাকাভিত্তিক জনসংখ্যার ঘনত্ব মাথায় রাখতে হবে। আগামী ৫০ বা ১০০ বছরে নগরীর অবস্থা চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তাহলে মেট্রোরেল থেকে সাধারণ জনগণ সর্বোচ্চ সুফল পাবে। মন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজে অনেক ব্যক্তি বা সংস্থার জায়গা দিতে হবে। কিন্তু তাতে আপত্তি দিলে চলবে না। আমার জায়গা অন্যকে কেন দেব-এ মানসিকতা পরিহার করতে হবে। জায়গার বহুমূখী ব্যবহার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সমীক্ষা চলাকালীন নগরীর বন্দর এলাকা বা কোন কোন স্থানে মাটির তলদেশ দিয়ে মেট্রোরেল নিয়ে যাওয়া যায় কি-না সে বিষয়টিও ভেবে দেখতে তিনি এ সময় সমীক্ষা দলকে পরামর্শ দেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বিগত দুই বা তিন বছর পূর্বেও চট্টগ্রামের মানুষ মেট্রোরেলের কথা ভাবেনি। কেউ এ বিষয়ে দাবিও তোলেনি। অথচ প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিজের দায়িত্বে নিয়েছেন বলে এখানে অনেক কাজ হচ্ছে। চট্টগ্রামে মেট্রোরেল চালুর উদ্যোগ নেওয়ায় চট্টগ্রামের সন্তান হিসেবে তিনি এসময় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভার শুরুতে সড়ক পরিবহন ও সহাসড়ক বিভাগের যুগ্মসচিব মাহবুবুর রহমান চট্টগ্রামে মেট্রোরেল চালু বিষয়ে প্রারম্ভিক ধারণা তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সড়ক পরিবহন ও সহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেক, কোইকা’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর খিম থে হিয়েন (করস ঞধবযুঁহ), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বন্দর চেয়ারম্যান, সিডিএ চেয়ারম্যান, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন নিজ নিজ বক্তৃতায় সমীক্ষা বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সকলকে স্বাগত জানান। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চুয়েট উপাচার্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ওয়াসার এমডিসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...