শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে লিডার্স।

গত শনিবার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। এই চিকিৎসা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
মানবসেবার অঙ্গীকার নিয়ে লিডার্স যাত্রা শুরু করেছে। বিশেষ করে অনুন্নত ও পিছিয়ে পড়া জনপদ এলাকার মানবকল্যাণের লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করে। মানুষের কল্যাণে এই ধরনের কল্যাণমুখী সেবামূলক কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন লিডার্সের পরিচালকেরা।

চিকিৎসাসেবায় গাইনি ও প্রসূতি, শিশু, জেনারেল মেডিসিন, চক্ষু ও চর্ম রোগীদের সেবা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষ নির্ণয় এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডাসের পরিচালক মোহাম্মদ আলী।

পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ পারভেজ, রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, হাজি আবু আকতার, ইব্রাহিম চৌধুরী মানিক, মো. এমদাদ মাস্টার, ইব্রাহিম তালুকদার, মোজাহের মেম্বার, মনজুর হোসেন, মাসুদ চৌধুরী, আবুল কাসেম চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...