মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও কল্লোল সংঘ গ্রীন।

১২ দিন খেলা বন্ধ থাকার পর আজ রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পুনরায় শুরু হয়েছে এই টুর্নামেন্ট।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ২ – ০ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টক ক্লাবকে পরাজিত করে টানা ২য় জয় তুলে নেয়। বিজয়ী দলের পক্ষে মোঃ মনসুর আলী ও মোহাম্মদ ইমরুল ইসলাম গোল দুটি করে। কল্লোল সংঘের এটি টানা দ্বিতীয় পরাজয়।

প্রথম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সিটি কর্পোরেশনের পিয়ণ দাশ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আখতারুজ্জামান ও বাংলাদেশ ফুটবল রেফারি আবদুল হান্নান মিরন।

বিকালে অনুষ্ঠিত দিনের দ্বতীয় ম্যাচে কল্লোল গ্রীন ৬ – ১ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতি সাদাকে। বিজয়ী দলের পক্ষে মোঃ সাকিবুল ইসলাম ২টি গোল করে। এছাড়া একটি করে গোল করে সাবিদ খান নিরব, মোঃ হাসিব নুর রোহান, মোঃ ওসমান আরাফাত আলভী ও মোহাম্মদ হোসেন। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতি সাদা দলের পক্ষে সামির বিন আজগর একটি গোল পরিশোধ করে।

টুর্নামেন্টে এটি কল্লোল সংঘের টানা দ্বিতীয় জয়। অপরদিকে দুই ম্যাচে হারল চবক ক্রীড়া সমিতি সাদা। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়
কল্লোল সংঘের সাকিব খান নিরব। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু ও সাবেক ফুটবলার কিশোর দত্ত মানু।

আজ সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২.১৫ টায় দিনের প্রথম ম্যাচে মাদারবাড়ী শোভনীয় ক্লাব এবং আলোর ঠিকানা পরষ্পরের মোকাবেলা করবে। বিকাল ৪ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী এবং লিটল ব্রাদার্স।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...