শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান পাইকারি ঔষধ বাজার চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা।

আজ (১৯ জুলাই) সকাল ১১টায় হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ানের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সমমূল্যের জীবনরক্ষাকারী ঔষধ ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন।

সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের কার্যালয়ে গিয়ে সংসদ সদস্যের কাছে আনুষ্ঠানিকভাবে এই দুর্যোগকালীন চিকিৎসা সহায়তা সামগ্রী তুলে দেন।

ঔষধ গ্রহণকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান হাজারী লেইনের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগবালাই প্রতিরোধ এবং আক্রান্ত মানুষের চিকিৎসায় ঔষধের ভূমিকা অপরিসীম।

বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগের মতো নানা সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এই সংকটময় মুহূর্তে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বন্যাকবলিত মানুষের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারের এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি সমাজের বিত্তবান ও ব্যবসায়ী সংগঠনগুলোর এমন সংহতি প্রকাশ দুস্থ মানুষের দুর্ভোগ লাঘব করতে বড় ভূমিকা রাখে। হাজারী লেইনের ব্যবসায়ীরা আজ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।

আমি আশ্বাস দিচ্ছি, আপনাদের দেওয়া এই জরুরি ঔষধগুলো সম্পূর্ণ স্বচ্ছতার সাথে দ্রুততম সময়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাপ্রার্থী দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

সমিতির নেতৃবৃন্দ জানান, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন| বন্যা-পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ঔষধকে এই তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ঔষধ হস্তান্তর অনুষ্ঠানে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আজগর আলী, সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি আসন্ন ২০২৬-২০২৮ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নির্বানে পরিচালক পদপ্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: আলমগীর নূর, সহ-সভাপতি সুরেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, সাবেক সাধারণ সম্পাদক আশিষ চৌধুরী এবং কোষাধ্যক্ষ তপন বৈদ্য।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ সুশীল, জয়নাল আবেদিন, শ্যামল দাশ, বিপ্লব কান্তি ঘোষ, টিটু মহাজন, আমিনুল ইসলাম (তুহিন), কিশোর দে রনি, তপন দাশ ও প্রকৃতি এবং রকেট দাশ রকি প্রমুখ।

সমিতির নেতৃবৃন্দ আগামীতেও যেকোনো জাতীয় দুর্যোগে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...