সোমবার, ২০ জুলাই ২০২৬

ক‌থিত সি‌টি‌জি ক্রাইম টি‌ভির চেয়ারম‌্যান আলী আজগর গ্রেফতার

চট্টগ্রা‌মের ক‌থিত সি‌টি‌জি ক্রাইম টি‌ভির চেচয়ারম‌্যান আলী আজগর মা‌নিক‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৪।তার বিরু‌দ্ধে নারী নির্যাতন, যৌন হয়রানি, প্রতারণা,চাঁদাবাজীসহ অন্তত ১০ টি মামলায় গ্রেফতা‌রি প‌রোয়ানা র‌য়ে‌ছে।

আজ ৮ ফেব্রুয়া‌রি,মঙ্গলবার র‌্যাব- ৪ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে।

র‌্যাব জানায়, সোমবার ৭ ফেব্রুয়া‌রি রাজধানীর সিদ্দেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া টিভি চ্যানেল ও পত্রিকার মালিক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আলী আজগর মানিক’কে গ্রেফতার করা হয়।

সে অনুমোদনহীন ৩ টি টেলিভিশন চ্যানেল এবং অনুমোদনহীন নামসর্বস্ব একটি ভুয়া দৈনিক পত্রিকাসহ ৪ টি মিডিয়ায় সাংবাদিক বানানোর নামে সারাদেশের অসংখ্য মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমানের মোটা অংকের অর্থ। মূলত এটিই তার প্রধান আয়ের উৎস।

আজগর মানিক উক্ত টিভি চ্যানেল ও ভুয়া দৈনিক পত্রিকা খুলে মিডিয়ার জন্য সাংবাদিক বানানোর কথা বলে প্রথমে বিজ্ঞাপন দেয়। এতে বিভিন্ন বেকার ও নীরিহ লোকজন তার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয় এবং তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে।

পরবর্তীতে আলী আজগর মানিক তাদের জানায় যে সাংবাদিক হতে হলে প্রথমে তাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪/৫ হাজার টাকা পাঠাতে হবে। সে কখনো সরাসরি কারো সাথে দেখা করতো না এবং তার অফিস ও বাসার ঠিকানা কাউকে দিতো না। তার কথা বিভিন্ন লোকজন সরল মনে বিশ্বাস করে সাংবাদিক হওয়ার আশায় তাকে ৪/৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠিয়ে দিতো।

টাকা পাওয়ার পর ধৃত আসামী আলী আজগর মানিক উক্ত ব্যক্তিদের সাথে আর কোন যোগাযোগ রাখতো না। এভাবে সে দীর্ঘদিন যাবত প্রতারণার উদ্দেশে অসংখ্যা বেকার ও নিরিহ লোকজনকে সাংবাদিক বানানোর কথা বলে তাদের নিকট হতে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নিয়ে তা আত্বসাত করে আসছে। এছাড়া ধৃত আসামী আলী আজগর মানিক চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ লোকজন, বিভিন্ন ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভ‚য়া এবং বানোয়াট সংবাদ প্রচারের ভয়-ভীতি প্রদান করে তাদের নিকট হতে বিভিন্ন মোটা অংকের টাকা চাঁদা হিসেবে দাবী করে তা হাতিয়ে নিয়ে আত্বসাৎ করে আসছে। আসামী আলী আজগর মানিক এর বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক ছিল।

তাছাড়া সে একাধিক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিল। যে মেয়েকে তার পছন্দ হতো তাকেই সে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে উত্তক্ত করে। তার কুপ্রস্তাবে কোন মেয়ে রাজি না হলে সে তাদের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর কথা লিখে এবং বিভিন্ন সময় তাদের মিথ্যা মামলায় ফাসিয়ে দিত মর্মে ধৃত আসামী স্বীকার করে। এই পর্যন্ত আসামী আলী আজগর মানিক বিভিন্ন লোকজনদের নিকট হতে প্রতারণা মূলক ভাবে অনুমানিক ৪/৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্বসাৎ করেছে মর্মে জানা যায়।

এসব ঘটনায় আলী আজগর মা‌নি‌কের বিরু‌দ্ধে বি‌ভিন্ন জায়গায় ১০ টি মামলা হ‌লে সে রাজধানী‌তে এ‌সে আত্ম‌গোপন ক‌রে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

আরও পড়ুন

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান পাইকারি ঔষধ বাজার চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা।আজ (১৯...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...