সোমবার, ২০ জুলাই ২০২৬

গার্ড অব অনার ছাড়াই দাফন মুক্তিযোদ্ধাকে সরাসরি অপমান: হাইকোর্ট

কিশোরগঞ্জের বাজিতপুরে গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে দাফনের ঘটনাকে অপমানজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পুরো ঘটনা কেন তদন্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা জানান।

আজ আদালত জানান, বাজিতপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ছাড়াই দাফন করে মুক্তিযোদ্ধাকে সরাসরি অপমান করা হয়েছে, এটা অন্যায়।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত সবাই। উপস্থিত ছিলেন ফোর্সসহ থানার ওসি। কিন্তু এ সংবাদ জানানোর পর আসেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ মর্মে সংবাদও প্রকাশিত হয়। রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই ২৯ জানুয়ারি দুপুরে দাফন করা হয় কিশোরগঞ্জের বাজিতপুরের মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদারকে। গার্ড অব অনার ছাড়া দাফনের ঘটনার তদন্ত চেয়ে সোমবার (৩১ জানুয়ারি) হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

তবে অভিযুক্ত ইউএনও ওই সময় জানান, সর্বশেষ মুক্তিযোদ্ধা তালিকার গেজেটে নাম না থাকায় যাননি তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে বীর মুক্তিযোদ্ধার জানাজায় গার্ড অব অনার না দেওয়ার কারণ তদন্ত করার দাবি করা হয়। একই সঙ্গে একজন বীরকে তার প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান না দেওয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, কিশোরগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

দায়েরকৃত রিটে মুক্তিযোদ্ধাকে কবরস্থানে ‘গার্ড অব অনার’ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বীর মুক্তিযোদ্ধা বাবার এ অসম্মানের তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ছেলে রানা শিকদার। রিটকারীর আইনজীবী বলেন, মুক্তিযোদ্ধার জানাজায় গার্ড অব অনার দেওয়া বাংলাদেশের একটি আইন।

এর আগে মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদারের জানাজায় পুলিশের গার্ড অব অনার না দেওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রাতে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর তার জানাজায় পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এমন পরিস্থিতিতে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিতে পারেনি প্রশাসন। ২৯ জানুয়ারি বিকেলে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

আরও পড়ুন

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান পাইকারি ঔষধ বাজার চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা।আজ (১৯...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...