সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিশুর হাতে পিস্তল ধরিয়ে সন্ত্রাসী কালুর হাস্যোজ্জ্বল সেলফি: কালুসহ গ্রেপ্তার দুই

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: শিশুর হাতে বিদেশি পিস্তল ধরিয়ে দিয়ে সেলফি তোলা সন্ত্রাসী আবুল কালাম ওরফে কালুকে (২৪)কে গ্রেপ্তার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। যদিও বা পুলিশ বলছে- পিস্তল গুলো আসল নয়। এসব শিশুদের খেলনার পিস্তল।

আজ শুক্রবার (২৫ জুন) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালু কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ সমিতি বাজার এলাকার শাসমুদ্দিন খলিফার ছেলে এবং শীর্ষ সন্ত্রাসী আশু আলী বাহিনীর সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে বলে চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, শুক্রবার ভোররাতে জেল কারাগারের পিছনে পাহাড়ি এলাকা মাটিয়ারতলী থেকে সন্ত্রাসী কালুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একই সময় ইমরান নামে অপর এক সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও ডাকাতি প্রস্তুুতি, দস্যুতা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। ইমরান পৌরসভার ৬নং ওয়ার্ড মাটিয়ারতলী এলাকার মো. কালুর ছেলে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার কালু ও ইমরান সন্ত্রাসী আশু আলী বাহিনীর অন্যতম সদস্য। তারা আশু আলী বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সন্ত্রাসী কার্যাক্রম চালাচ্ছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিল তারা। এরআগে আশু আলী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাদ্দামকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে সূত্রে জানা গেছে, ৫জন শিশুর সাথে সন্ত্রাসী কালুর একটি সেলফি ভাইরাল হয়। ওই সেলফিতে দুই শিশুর হাতে দুইটি বিদেশি অস্ত্র দেখা যায়। অস্ত্র দু’টি ৬.৭৫ বলে জানা গেছে। এবিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ছবিটি আমিও দেখেছি। তবে এসব খেলনার পিস্তল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...