সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভালোবাসায় মজেছেন নোরা, প্রেমিকসহ ছবি ভাইরাল

বলিউডে নতুন আরেকটি প্রেমের আভাস পাওয়া মিলল। ভালোবাসায় মজেছেন সময়ের সেরা নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও সংগীতশিল্পী গুরু রানধাওয়া।

গোয়া সমুদ্র সৈকতে তাদের একান্ত সময় কাটাতেও দেখা গেছে। যদিও আগে থেকেই গুঞ্জন ছিল নোরা প্রেম করছেন। এবার বোধ হয় সত্যি হতে যাচ্ছে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরা ও গুরুর ছবি ভাইরাল হয়। এতে দেখা যায়, তারা সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। নোরার পরনে ছাই রঙা টপস ও কালো শর্টস। অন্যদিকে গুরু পরেছেন প্রিন্টেড শার্ট ও শর্টস। তাদের মুখে হাসি, অঙ্গভঙ্গিমায় ঘনিষ্ঠতার ইঙ্গিত।

এ ছবি দেখে নেটবাসীর মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কী প্রেমে পড়েছেন গুরু-নোরা? প্রশ্নের উত্তর এখনও অজানা। কারণ তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।

উল্লেখ্য, নোরা ফাতেহি কানাডিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তবে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। তার নাচের তালে দুলে উঠেছিল বলিউড। নানা কাঠখড় পুড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’, ‘কুসু কুসু’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন নোরা।

অন্যদিকে গুরু রানধাওয়া ভারতের পাঞ্জাবি গায়ক। তার ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘সুট সুট’সহ অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...