সোমবার, ১০ আগস্ট ২০২৬

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।

বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের সার্বিক সহযোগীতায় খানসাম ও বিজিবি পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর, নিরাপদে উদ্ধার ও আশ্রয় কেন্দ্রে আশ্রয়ের ব্যাবস্থার পাশাপাশি প্রায় ২৫০ এরও অধিক জনসাধারণকে তিন বেলা খাবারের ব্যাবস্থা, মেডিকেল সেবা,সেনিটেশন সুবিধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর।

এদিকে বন্যা পরবর্তী আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে বন্যায় আক্রান্ত জনসাধারণ ফিরে যেতে চাইছে,তাই বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের পক্ষ হতে তাদের জন্য শুকনো খাবার ও দৈনন্দিন অপরিহার্য সামগ্রী প্রদানের ব্যাবস্থা করেছে, বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) সকালে রোয়াংছড়ি উপজেলার খানসামা পাড়ায় বন্যাকবলিত স্থানীয় জনসাধারণের মাঝে ত্রান সহায়তা কার্যক্রম পরিচালনা করে,বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ খানসামা পাড়া ও বিজিবি পাড়া এলাকার ১০০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্ৰী বিতরণ করেন বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল,বিএসপি।

এসময় বিজিবি,সেক্টর কমান্ডার ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত স্থানীয় জনসাধারণের কয়েকটি বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং তাদের হাতে ত্রান সহায়তা প্রদান করেন।

সেক্টর কমান্ডার,কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল,বিএসপি, জানান আমরা তাদের তিন বেলা খাবারের ব্যাবস্থা করে এসেছি,বন্যা পরবর্তী রোগবালাই বেশি হয়, এ জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

তিনি জানান ইতিমধ্যে বলি পাড়া,আলীকদম,রুমা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক দের দিকনির্দেশনা দেয়া হয়েছে,তারাও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি বলেন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি’র সকল সদস্যরা, বাংলাদেশের মানুষের পাশে আছে,যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনসাধারণের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

ত্রান সহায়তা কার্যক্রম পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক মোঃ সেলিম রানা,সুবেদার মোঃ হাফিজ, নায়েক সুবেদার আফতাবুজ্জামান সহ বিজিবি’র জোয়ান,বন্যার্ত জনসাধারণ।

বিজিবি,বান্দরবান সেক্টর সদরদপ্তরের,অতিরিক্ত পরিচালক(অপারেশন)মেজর মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়,সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...