বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি) বন্যার্ত পরিবারের মাঝে খাবারের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

রবিবার (১২ জুলাই ) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে জোন কমান্ডার
লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়। বন্যার কারণে খাদ্যসংকটে পড়া ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবির সদস্যরা সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন,তিনি সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন।
তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়াও, মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি এর নেতৃত্বে ২৫০ জন অসুস্থ্য রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মারিশ্যা জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে।

বিজিবির এ উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য
বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...