বুধবার, ১৫ জুলাই ২০২৬

গত ২৪ ঘণ্টায় আরও আট হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |

বিশ্বে এখন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এরই মধ্যে দেখা গেছে, এই ভাইরাস নতুন করে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ছয় লাখের বেশি।

আগের দিন বুধবার (১ ডিসেম্বর) সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আর করোনা রোগী শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭৮ হাজার জন।

সবশেষ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আট হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৪১ জন।

এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৭৭ জনে। আর ২৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৪৪১ জন। আর এক হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫ হাজার ৪ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, ব্রাজিল ও ভারত। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২২৯ জন।

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৪৩৯ জন। আর মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫৩২ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ২১ লাখ ৫ হাজার ৮৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২০ জনের।

এদিকে তালিকার ৩০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮৩ জনে। আর একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...