বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা দুর্গতদের তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।আমরা শুরু থেকে বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। কৃষি মন্ত্রীর সঙ্গে সার্বিক ক্ষতির বিষয়ে আমি কথা বলেছি। তিনি শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সার ও বীজ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করবেন।  এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমেও সব ধরনের সহায়তাও দেওয়া হবে।  সর্বোপরি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার। এ থেকেই বুঝা যায়, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার জনগণের পাশেই রয়েছে।

তিনি আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টায়  চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণে দ্রুত বরাদ্দের পাশাপাশি মেরামত করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও বন্যাদুর্গতদের জন্য বরাদ্দের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।ইতোমধ্যে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তার পাশাপাশি নগদ টাকাও বিতরণ করা হয়েছে এবং শীঘ্রই ঢেউটিন প্রদান করা হবে। শুধু তাই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বস্তরের লোকদের ধাপে ধাপে সব ধরনের সহায়তা করা হবে ।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন,

জেলা বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য নাজমুল মোস্তফা আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম সিদ্দিকী,  এসি ল্যান্ড সামশুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর দুইটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিকাল ৪টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসের হাটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...