সোমবার, ১০ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে উৎসব শুরু করে দিয়েছে আর্জেন্টাইন ভক্তরা। কারন এই শহরেই যে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলবে আর্জেন্টিনা।

প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড। এবারের বিশ^কাপের শেষ আটের ছয়টি দলই ইউরোপের। একটি ছিল আফ্রিকার। আরেকটি লাতিন আমেরিকার। এরই মধ্যে আফ্রিকার দল মরক্কো বিদায় নিয়েছে শেষ আট থেকে। এখন অল ইউরোপিয়ান সেমিফাইনালের পথে বাধা কেবল আর্জেন্টিনা।

কাল রোববার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনাকে বিদায় করতে পারলেই আরেকটি অল ইউরোপিয়ান সেমিফাইনাল এবং ফাইনালের পথ প্রশস্ত হয়ে যাবে। তবে দলটি যখন আর্জেন্টিনা আর তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তখন সব দলকেই বিশেষ ভাবনায় থাকতে হয়। যে দলের প্রাণভোমরা লিওনেল মেসি খেলছেন যুবকের মত। তখণ ফাইনালের হিসেবে আর্জেন্টিনাকে চিন্তা না করার কোন উপাই নাই। যদিও ফাইনাল পর্যন্ত যেতে আরো দুটি বাধা টপকাতে হবে। তবে তার জন্য যে প্রস্তুত আলভেসেলেস্তারা সেটা জানিয়ে দিয়েছে দলটির কোচ পরিষ্কার ভাবেই। তাই সুইজারল্যান্ড বাধা টপকে আপাতত সেমিফাইনালেই চোখ মেসিদের।

বিশ্বকাপ মানেই বিশ^যুদ্ধ। এখানে ছোট দল কিংবা বড় দল বলে কিছু নাই। একবার পা পিছলালেই শেষ। আর এখনতো চলছে নক আউট পর্ব। কাল রোববার সকালে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। অবশ্য তার আগে শেষ ষোল এর ম্যাচে মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে এসেছে আর্জেন্টিনা। তাই অনেক কিছু নিজেদের পক্ষে থাকলেও সুইজারল্যান্ডকে সহজ প্রতিপক্ষ মানতে নারাজ সেলেসাওদের কোচ লিওনেল স্কালোনি। বরং সুইসদের সমীহই করছেন আর্জেন্টিনা কোচ। শিরোপা ধরে রাখার মঞ্চে ওঠা থেকে আর মাত্র দুই সিঁড়ি দূরে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে কাল রোববার বাংলাদেশ সময় ৭টায় প্রথম সিঁড়ি পার হতে তারা মুখোমুখি হবে দারুণ উজ্জীবিত সুইজারল্যান্ডের। দু দলের বিশ^কাপ জার্নিটা দু রকমের। আর্জেন্টিনা যেখানে শিরোপাধারী সেখানে সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পর এই প্রথম উঠেছে কোয়ার্টার ফাইনালে। ট্রফি জেতা তো দূরে থাক, সেমি-ফাইনালেই ওঠতে পারেনি সুইসরা কখনোই। কিন্তু এবার মুরাত ইয়াকিনের দলের চোখে বড় স্বপ্নের ছবিই যেন আঁকছে।

বিশ্বকাপের মঞ্চে শক্তিমত্তা বলতে আসলে কিছু নেই। তারপরও একটি জায়গায় আর্জেন্টিনা খানিকটাপ এগিয়ে। তা হচ্ছে দুই দলের সবশেষ দেখার সুখ স্মৃতি আর্জেন্টিনার পক্ষে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোয় সুইসরা যথেষ্ট ভুগিয়েছিল মেসিদের। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়ার অতিরিক্ত সময়ের গোলে সুইসদের হারিয়েছিল আলবিসেলেস্তারা। শুধু তাই নয় দু দলের সাত মোকাবেলায় হারেনি আর্জেন্টিনা। সাত ম্যাচের মুখোমুখিতে আর্জেন্টিনার জয় ৫টি। দুটি ম্যাচ ড্র। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বেশ দাপুটে ছিল আর্জেন্টিনা। তিন ম্যাচের সবগুলো জিতে উঠে আসে নকআউটে। কিন্তু এরপরই শুরু হয় কঠিন পরীক্ষা।

শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে কাঁপতে কাঁপতে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলতে জায়গা করে নেয় আর্জেন্টিনা। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে হারের শঙ্কাই উঁকি দিয়েছিল প্রবলভাবে। দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনা ম্যাচটি জিতে ৩-২ ব্যবধানে । যা বিশ^কাপের ইতিহাসে একটা রেকর্ড। বিশ^কাপে কোন দল দুই গোলে পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছাড়ার কোন রেকর্ড নাই।

সুইসজারল্যান্ড ম্যাচ নিয়ে তাই একটু বেশি সতর্ক স্কালোনি। তিনি বলেন কেউই সহজ প্রতিপক্ষ নয়। আমরা সবাই সেটা জানি। সুইজারল্যান্ড খুবই ভালো একটি দলল তারা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়ী হয়। তাদের শক্তিশালী ঐতিহ্য এবং অভিজ্ঞ ফুটবলার আছে। তারা কঠিন প্রতিপক্ষ হবে আমাদের জন্য । তারা এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছে। তাদের কিছু আকর্ষণীয় খেলোয়াড় আছে। বিশেষ করে শারীরিক বৈশিষ্টের দৃষ্টিকোণ থেকে।

এবারের বিশ^কাপ থেকে একে একে সব তারকা ঝড়ে পড়ে গেছে। টিকে আছে কেবল লিওনেল মেসি। শুধু টিকে আছে বললে ভুল হবে। বেশ দাপটের সাথেই টিকে আছেন এলএমটেন।
প্রথম ম্যাচ থেকে প্রতিটি ম্যাচেই গোল করে দলকে টেনে নিয়ে যাচ্ছেন মেসি। ৫ ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন মেসি। তাই সঙ্গত কারনেই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার তুরুপের তাস মেসি। সুইসদের বিপক্ষে ম্যাচেও গোলের জন্য আর্জেন্টিনা তাকিয়ে থাকবে লিওনেল মেসির দিকে। যদিও আর্জেন্টিনার আক্রমণভাগে আছেন, লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের মত স্ট্রাইকার। সাধারণত সেরা একাদশে তাদের একজনকে সুযোগ দেন স্কালোনি।

তবে সবশেষ মিশরের বিপক্ষে ম্যাচে অবশ্য মার্তিনেস দ্বিতীয়ার্ধে বদলি নামার পর মাঠে এক সঙ্গে খেলেছিলেন তিনজনই। দুজনের মধ্যে মার্তিনেস এ পর্যন্ত করেছেন এক গোল। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন মার্টিনেস ।

তবে এখনও জালের দেখা পাননি অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেস।
যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটি থেকে আর্জেন্টিনার এবারের বিশ^কাপ যাত্রা শুরু হয়েছিল। সেই ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে কাল খেলবে মেসিরা কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। যদিও এ ম্যাচে একাদশ কেমন হবে সে ব্যাপারে কিছুই জাননানি স্কালোনি। তবে তার ভাবনায় কেবলই জয়। আর সে জয়ের জন্য সম্ভব সবকিছু করবেন আর্জেন্টাইন বস।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...