শনিবার, ১৮ জুলাই ২০২৬

যেভাবে করবেন ধনিয়া চাষ

কৃষি ও প্রকৃতি :

ধনিয়া দৈনন্দিন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। সব ধরনের তরকারিতেই ব্যবহার করা যায়। কাচা ধনিয়া সালাদের সঙ্গেও বেশ মানানসই। ধনিয়ার বীজও বিভিন্ন মুখরোচক খাবারে সঙ্গে যুক্ত হতে পারে। তাই আজই জেনে নিন কীভাবে চাষ করবেন এই ফসল-

মাটিপ্রায় সব ধরনের মাটিতে ধনিয়া চাষ করা যায়। তবে বেলে দো-আঁশ থেকে এটেল দো-আঁশ মাটি ধনিয়া চাষের জন্য উপযোগী। ধনিয়া চাষের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। মাটির প্রকারভেদে ৪-৬টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়।

বপনমধ্য-ভাদ্র থেকে মধ্য-আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর মাসে ধনিয়ার বীজ বপন করতে হয়। বীজ বপনের আগে পানিতে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। বীজ ছিটিয়ে বপন করলে হেক্টরপ্রতি ৮ কেজি বীজ ব্যবহার করতে হয়। মিশ্র ফসল হিসেবে সার পদ্ধতিতে বপনের জন্য ৪-৫ কেজি বীজের প্রয়োজন হয়।

সারধনিয়া চাষের জন্য গোবর ৮-১০ টন, ইউরিয়া ২৮০-৩১০ কেজি, টিএসপি ১১০-১৩০ কেজি, এমপি ৯০-১১০ কেজি সার প্রয়োগ করতে হয়।

প্রয়োগজমি তৈরির সময় অর্ধেক গোবর, সব টিএসপি ও অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হয়। বাকি অর্ধেক গোবর চারা রোপনের এক সপ্তাহ আগে মাদায় দিয়ে মিশিয়ে রাখতে হবে। এরপর চারা রোপন করে সেচ দিতে হবে। ইউরিয়া এবং বাকি অর্ধেক এমপি সার ২ কিস্তিতে প্রয়োগ করতে হবে। চারা লাগানোর ৮-১০ দিন পর ১ম কিস্তি এবং চারা লাগানোর ৩০-৫০ দিন পর বাকি সার উপরি প্রয়োগ করতে হবে।

পরিচর্যাচারা গজানোর ১০-১৫ দিন পর সারিতে ৫ সেন্টিমিটার পর পর একটি চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হয়। বীজ ফসলের ক্ষেত্রে প্রতি ১০ সেন্টিমিটার পর পর একটি চারা রাখতে হয়। নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার এবং মাটি ঝুরঝুরে করে দিতে হয়। প্রতিবার সেচের পর জমির জো আসা মাত্র মাটির চটা ভেঙে দিতে হয়। ধনিয়ার জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...