শনিবার, ১৮ জুলাই ২০২৬

আউজুবিল্লাহর ফজিলত ও উপকারিতা

ইসলাম ডেস্ক :

আউজুবিল্লাহর ফজিলত ও উপকারিতা
আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম-এর সঙ্গে পরিচয় নেই, মুসলিম সমাজে এমন মানুষ পাওয়া দুষ্কর।

‘আউজু বিল্লাহ’ আরবি শব্দ। পূর্ণ বাক্য ‘আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’-এর অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউজুবিল্লাহকে এক কথায় ‘তায়াউজ’ বলা হয়। আউজু বিল্লাহ পড়ায় রয়েছে অনেক ফজিলত।

কিন্তু আউজু বিল্লাহ পাঠের গুরুত্ব ও ফজিলত অনেকেই জানে না। যা জানা থাকা অত্যন্ত জরুরি। আউজু বিল্লাহ পাঠের উপকারিতা ও ফজিলত তুলে ধরা হলো-আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেশি পরিমাণ আউজুবিল্লাহ পাঠে মানুষের জিহ্বা মন্দ ও নিন্দনীয় কথার প্রতিক্রিয়া থেকে পবিত্রতা লাভ করে।

শয়তান দূরে সরে যেতে বাধ্য হয় এবং মানুষ আল্লাহ তায়ালার আশ্রয় লাভ করে। অন্যায়-অশ্রাব্য বাক্য উচ্চারণের ফলে মুখে যে অপবিত্রতা লেগে যায়, আউজু বিল্লাহর ফলে তা ধুয়ে যায়।মুখ হচ্ছে পবিত্র কুরআন তিলাওয়াতের অঙ্গ। আউজু বিল্লাহ পাঠের মাধ্যমে মুখ কুরআন তিলাওয়াতের যোগ্যতা অর্জন করে। শয়তানের মারাত্মক আক্রমণের মোকাবিলার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়।শয়তান মানুষকে দেখে, কিন্তু মানুষ শয়তানকে দেখে না।

আবার আল্লাহ শয়তানকে দেখেন কিন্তু শয়তান তাকে দেখে না, বিধায় সেই মহান শক্তির আশ্রয় ছাড়া শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই।আউজুবিল্লাহ পাঠেই রয়েছে ইহকালীন ও পরকালীন উপকার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে দুই ব্যক্তি দ্বন্দ্ব-কলহে লিপ্ত হলো। তাদের মধ্যে একজন খুব বেশি রেগে গেলো।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি সে ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পাঠ করে, তাহলে তার রাগ-ক্রোধ দূর হয়ে যাবে (তিরমিজি, আবু দাউদ)।সুতরাং দুনিয়ার সকল কর্মের শুরুতেই আউজু বিল্লাহ পড়ে শয়তানের ষড়যন্ত্র থেকে হিফাজাত থাকা প্রত্যেকে বনি আদমে উচিত। আল্লাহ তাআলা আউজু বিল্লাহ পড়ে শয়তানের কুমন্ত্রণা থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...