সোমবার, ২০ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে হাফ ভাড়া, সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রাম নিউজ: সারা দেশে শর্তসাপেক্ষে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসলো।

এর আগের দিন বৃহস্পতিবার শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভা হয়। বিআরটিএ’র বনানী সদর কার্যালয়ে এ সভা হয়। সভায়

সভাপতিত্ব করা সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া কত কমবে তা শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

মন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তাই বিআরটিসি বা বিআরটিএ’র কোনো কর্মকর্তা কত শতাংশ ভাড়া কমবে সেই বিষয়ে কিছু জানাননি। আজ শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সারা দেশে বিআরটিসির বাসের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভ্রমণকালে ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন এই সুবিধা মিলবে না।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ ও যৌক্তিক কোনো দাবিতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন উল্লেখ করে তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন (ছাড়) পাবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। সেই দায়বদ্ধতা থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত...

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। সেই দায়বদ্ধতা থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান পাইকারি ঔষধ বাজার চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা।আজ (১৯...