সোমবার, ২০ জুলাই ২০২৬

সুস্বাদু মিষ্টি কুমড়ার স্যুপ

দ্রুত ক্ষুধা মেটাতে স্যুপের তুলনা হয় না। খুব অল্প উপকরণ আর কম সময়ে রান্না করা যায় তেমনি খেতেও সুস্বাদুও বটে। শীতের সন্ধ্যায় বন্ধুদের আড্ডা থেকে শুরু করে অসুস্থ অবস্থায় পথ্য হিসেবেও খেতে পারেন বিভিন্ন ধরনের স্যুপ।

সাধারণ চিকেন, মাশরুমের স্যুপই বেশি খাওয়া হয় সবার। মিষ্টি কুমড়ার স্যুপ খুব একটা খাওয়া হয় না কারোরই। তবে এই স্যুপ যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদুও বটে। তৈরি করাও খুব সহজ। শীতের সন্ধ্যায় এক বাটি স্যুপ আপনার পেট ভরিয়ে রাখবে সারারাত। চাইলে এটি দিয়ে ডিনারও সেরে নিতে পারেন। জেনে নিন রেসিপিটি-

উপকরণ
১. মিষ্টি কুমড়া হাফ কেজি
২. মুরগির মাংস ৩/৪ টুকরা
৩. নারকেল দুধ ২ কাপ
৪. পেঁয়াজ কুচি ২টি
৫. আদা কুচি ১ চা চামচ
৬. জিরা গুঁড়া হাফ চা চামচ
৭. পানি ২ কাপ
৮. মাখন ৪ চা চামচ
৯. বিট লবণ হাফ চা চামচ
১০. লবঙ্গ
১১.লবণ প্রয়োজনমতো

পদ্ধতি
প্রথমে মিষ্টি কুমড়াগুলো খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিন। তারপর পাতলা করে স্লাইস করে নিন। এরপর একটি প্যানে মাখন গরম করুন। গরম হলে মিষ্টি কুমড়া, লবণ, লবঙ্গ, পেঁয়াজ, আদা একত্রে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন।

এবার আবার প্যান গরম করে মিশ্রণটির সঙ্গে নারকেলের দুধ, জিরা, বিট লবণ মিশিয়ে নিন। সঙ্গে হাফ সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিন। একসঙ্গে রান্না করুন কিছুক্ষণ। অনবরত নাড়তে থাকুন। পছন্দমতো ঘনত্বে এলে উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। এবার গরম গরম উপভোগ করুন সুস্বাদু মিষ্টি কুমড়ার স্যুপ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। সেই দায়বদ্ধতা থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত...

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...