বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মহেশখালীতে সড়ক ডাকাতির অন্যতম ডাকাত রিদোয়ান অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীর দুর্ধর্ষ ‘ডাকাত’ রিদোয়ান ডাকাতকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে কালারমার ছড়া উত্তরনলবিলা চালিয়াতলী থেকে জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক ডাকাত রিদোয়ান (২৭) প্রকাশ কালো রিদোয়ান উপজেলার কালারমারছড়া উত্তর ঝাপুয়া গ্রামের আজিজুল হকের পুত্র।

গ্রেফতারের পর বিকালে মহেশখালী কুতুবদিয়া সার্কেলের এএসপি জাহেদুল ইসলামের নেতৃত্বে আটক ডাকাত রিদোয়নকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ষাইটমারা কালারমারছড়া পাহাড়ে আব্বাসের কামার বাড়ীর পাহাড়ে তার আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি কাটা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ৮ টার সময় মহেশখালী থানায় ধৃত ডাকাতকে নিয়ে সংবাদ ব্রিফি করেন এএসপি এবং ওসি।

মহেশখালী কুতুবদিয়া সার্কেলের এএসপি জাহেদুল ইসলাম বলেন, কালারমারছড়া -মাতারবাড়ী সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ গোয়েন্দা দল কাজ করছে। এই গ্রেফতার ও অস্ত্র উদ্ধার তারই একটা অংশ।

আর ডাকাত প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, ডাকাতের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে...

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

আরও পড়ুন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।বুধবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...