রবিবার, ১৯ জুলাই ২০২৬

ঈদের ছুটিতেও আনোয়ারায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আনোয়ারায় ব্যতিক্রমী ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ছুটির দিনগুলোতেও সেবা কার্যক্রম পুরোদমে চালু ছিল।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটিকালে মা, শিশু ও কিশোর-কিশোরীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এই সময়ে কেন্দ্রগুলোতে মোট ৬ টি নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া ১৮ জন গর্ভকালীন সেবা , ৮ জন প্রসব পরবর্তী সেবা , ৪৫ জন বিভিন্ন রোগে আক্রান্ত এবং ০৮ জন কিশোর-কিশোরীকে বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

ঈদের ছুটিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করেছেন।

উপজেলার মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. শাহেদা আকতার জানিয়েছেন, দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। চিকিৎসকদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা) ও মেডিকেল অফিসার ( মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. দেবরাজ চক্রবর্ত্তী বলেন, কর্মী সংকট থাকা সত্ত্বেও আমরা ছুটিকালীন সময়ে জরুরী সেবাসমূহ চলমান রেখেছি। মাঠপর্যায় ও কেন্দ্রসমূহে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার ফলেই এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।”

আরও বলেন, উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতার কারণে জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল 

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড ।ত্রাণ দেয়া হয়েছে কোকদন্ডি, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাশখালা, বাগমারা, কাথরিয়া, বৈলছড়ি ও...

‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...