রবিবার, ১৯ জুলাই ২০২৬

বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ও অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

অনলাইন ডেস্ক, চট্টগ্রাম নিউজ

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন ) দুপুর ১:৪৫ মিনিটে হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে দেশের খ্যাতিমান নিউরোসার্জন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের পরিচালকবৃন্দ এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্রেইন টিউমারের আধুনিক চিকিৎসা, জটিল নিউরোসার্জিক্যাল অস্ত্রোপচারের অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর সার্জারির গুরুত্ব এবং ভবিষ্যৎ চিকিৎসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কনসালট্যান্ট ডা. তানজিলা তাবিব।

সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নিউরোসার্জন ডা. ইসমাইল হোসেন। তিনি ব্রেইন টিউমারের আধুনিক চিকিৎসা, ১০০টি সফল ব্রেইন টিউমার অস্ত্রোপচারের অভিজ্ঞতা, রোগী নির্বাচন, সার্জিক্যাল পরিকল্পনা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি বলেন, আধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপের ব্যবহার অস্ত্রোপচারের সূক্ষ্মতা, নিরাপত্তা এবং সফলতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, যা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিম্পোজিয়ামে প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, ডা. আনিসুল ইসলাম খান, ডা. সাইফুল আলম, ডা. মনজুরুল ইসলাম এবং অধ্যাপক ডা. মো. মুহিতুল ইসলাম।

তাঁরা নিউরোসার্জারির জটিল কেস ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সার্জিক্যাল পদ্ধতি এবং রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পার্কভিউ হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কাজ করে যাচ্ছে। ব্রেইন টিউমারের মতো জটিল রোগের চিকিৎসায় ১০০টি সফল অস্ত্রোপচারের মাইলফলক হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও বলেন, নতুন নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ সংযোজনের মাধ্যমে আরও নিখুঁত, নিরাপদ ও উন্নতমানের অস্ত্রোপচার পরিচালনা করা সম্ভব হবে, যা দেশের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি রিয়াদ, রক্তরোগ বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দীন তানিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম এবং ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর আনুষ্ঠানিক উদ্বোধন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পার্কভিউ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদান করতে সক্ষম হবে।

এর ফলে দেশের রোগীরা বিদেশে না গিয়েই ব্রেইন টিউমারসহ বিভিন্ন জটিল নিউরোসার্জিক্যাল রোগের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা দেশে গ্রহণের আরও বিস্তৃত সুযোগ পাবেন।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...