সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচন সম্পন্ন করা।

আজ ঘোষিত বিভিন্ন ফেডারেশনের এডহক কমিটির মধ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন কমিটিতে সর্বাধিক চারজন জায়গা পেয়েছেন চট্টগ্রাম থেকে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন পিএইচপি ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন চৌধুরী। তিনি এক সময় চট্টগ্রাম মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এই কমিটিকে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। চট্টগ্রাম তথা দেশের প্রতিথজশা ক্রীড়া সংগঠক মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ছেলে ফয়সাল দস্তগীর।

এছাড়া এই কমিটিতে সদস্য হিসেবে আছেণ চট্টগ্রাম ভেটেরেনারী বিশ্ব বিদ্যালয়ের ফিজিক্যাল বিভাগের পরিচালক মুজিবুর রহমান এবং চট্টগ্রামের ব্যাডমিন্টনের পরিচিতি মুখ জসিম উদ্দিন। হকিি ফেডারেশনের কমিটিকে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের দীর্ঘ দিনের সারথী এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানীজের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আহমেদ। তিনি আবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্যও। তায়কোয়ান্ডো কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের তায়কোয়ান্ডোর জনক কক্সবাজারের সন্তান মাহমুদুল ইসলাম রানা। আর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কানাডা ওপেনে স্বর্ণ জয়ী আবদুল্লাহ আল নোমান। নোমান দীর্ঘ দিন ধরে তায়কোয়ান্ডোর সাথে জড়িত। ফেডারেশনে আগেও নানা গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।

টেবিল টেনিস ফেডারেশওে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের দুজন। তারা হলেন সাইফুল আলম বাপ্পী এবং হারুনুর রশিদ। বাপ্পী আগেও ফেডারেশনে নানা দায়িত্ব পালন করেন। দাবা ফেডারেশনের এডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী এস এম তারেক। তিনি দীর্ঘ দিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সাথে যুক্ত।

তিনি একজন ফিদার আরবিটর। রেসলিং ফেডারেশনে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন। ভলিবল ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের সাবেক কৃতি ভলিবল খেলোয়াড় মোহাম্মদ শোয়াইব। তিনি এর আগেও ফেডারেশনে যুগ্ম সম্পাদক সহ নানা দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ভলিবল কমিটিতেও তিনি সহ সভাপতির দায়িত্ব পালন করেন। সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েছেন সাংবাদিক এবং ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ। তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের নির্বাহি কমিটির সদস্যও। এই কমিটিতে সদস্য হয়েছেন সদ্য সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করা সাবেক জাতীয় সাইক্লিস্ট আবু হেনা মোস্তফা কামাল টুলু। এছাড়া এই কমিটিতে সদস্য হয়েছেন সাবেক ফুটবলার মামুন উদ্দিন। কারাতে ফেডারেশনের এডহক কমিটিতেও যুগ্ম সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক তুলু উশ শামস।

খো খো ফেডারেশনে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সবশেষ নির্রাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। তিনি আগেও এই ফেডারেশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জুডু ফেডারেশনে নির্বাহি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের সাবেক কৃতি ফুটবলার এবং কোচ নাজিউদ্দিন নাজু। ক্যারম ফেডারেশনে সদস্য হয়েছেন আরকে সাবেক কৃতি ফুটবলার এবং কোচ একরাম আফসার। রাগবি ফেডারেশনে নির্বাহি সদস্য হয়েছেন দুজন। তারা হলেন সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম এবং চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ এ এস এম গিয়াস উদ্দিন বাবর। ফেন্সিং ফেডারেশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের আরেক সাবেক জাতীয় ফুটবলার আরমান আজিজ।

তিনি দীর্ঘ দিন ফুটবল খেলার পাশাপাশি বি লিগে চট্টগ্রাম আবাহনী এবং সাইফ স্পোর্টসের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য হয়েছেন সাবেক জাতীয় অ্যাথলেট শর্মিষ্টা রায়। তিনি দীর্ঘ দিন ধরে ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে।

চট্টগ্রামের অ্যাথলেটিক্সেও তিনি দীর্ঘ দিন নানা গুরু দায়িত্ব পালন করেন। আর্চারীতে সদস্য হয়েছেন চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্যা মুনির। তিনিও দীর্ঘ দিন বিভিন্ন ফেডারেশনে নানা দায়িত্ব পালন করেন। কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন আন্তর্জাতিক কাবাডি রেফারী শাহজালাল উদ্দিন। এছাড়াও বৃহত্তর চট্টগ্রামের অনেকেই বিভিন্ন ফেডারেশনের এডহক কমিটিতে নানা দায়িত্ব পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...