রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন সময়ের দাবি।

চট্টগ্রামের নিউরোসার্জারি সেবাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে নিউরোনেভিগেশন সম্প্রসারণ ও নিউরো-অনকোলজি মাল্টিডিসিপ্লিনারি টিম (MDT) গঠন ও স্কাল বেস প্রোগ্রাম চালুর মাধ্যমে এই সেক্টরে বিশ্বমানের সেবা নিশ্চিত সম্ভব এবং চট্টগ্রামে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে পার্কভিউ হসপিটাল।

রবিবার (২৮ জুন) পার্কভিউ হাসপাতালে আয়োজিত “এ মাইলস্টোন অব এক্সিলেন্স” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল লিমিটেড এ সফলভাবে সম্পন্ন হওয়া ১০০টি ব্রেন টিউমার অপারেশনের ক্লিনিক্যাল লক্ষণ, টিউমারের ধরন এবং অস্ত্রোপচারের ফলাফল নিয়ে একটি যুগান্তকারী গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন।

গবেষণায় অংশ নেওয়া ১০০ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৫৮% পুরুষ এবং ৪২% নারী। মোট রোগীর ১৩% ছিল ১৮ বছরের কম বয়সী শিশু।

টিউমারের প্যাথলজিক্যাল ধরনে দেখা গেছে, অপেক্ষাকৃত মৃদু বা বিনাইন (Benign) প্রকৃতির মেনিনজিওমা (Meningioma) রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি (৪৩%)। অন্যদিকে, মারাত্মক ও দ্রুত ছড়িয়ে পড়া ম্যালিগন্যান্ট প্রকৃতির গ্লিওমা (Glioma) কেস ছিল ২৪%। বাকি কেসগুলো ছিল অন্যান্য জটিল ক্রেনিয়াল এবং স্কাল-বেস প্যাথলজি।

ডাঃ ইসমাঈল হোসেন তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, রোগীরা সাধারণত বেশ কিছু জটিল নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে হাসপাতালে আসেন।

তারমধ্যে মাথাব্যথা, বমি, দৃষ্টিশক্তির সমস্যা, শারীরিক দুর্বলতা ও খিঁচুনি উল্লেখযোগ্য।
মস্তিষ্কের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ সচল রেখে সর্বোচ্চ পরিমাণ টিউমার অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করে ডাঃ ইসমাইলের সার্জিক্যাল টিম দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। ৮১% রোগীর ক্ষেত্রে শতভাগ বা সম্পূর্ণ টিউমার সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে, নিয়ার টোটাল রিসেকশন সম্পন্ন হয়েছে ১৫% কেসে এবং টিউমারটি অত্যন্ত জটিল বা সংবেদনশীল স্থানে থাকায় মাত্র ৪% রোগীর ক্ষেত্রে আংশিক অপসারণ করা হয় ।

অপারেশন-পরবর্তী ফলোআপে দেখা গেছে, ৬২% রোগীর অবস্থার সুস্পষ্ট উন্নতি হয়েছে এবং ২৮% রোগীর অবস্থা স্থিতিশীল ছিল। যদিও ১০% রোগীর অবস্থার কিছুটা অবনতি ঘটেছিল এবং ১৮% রোগী সাময়িক কিছু জটিলতার সম্মুখীন হয়েছিলেন, সামগ্রিক জীবন রক্ষার হার ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।

সেমিনারে ডাঃ ইসমাঈল হোসেন বলেন, “আমাদের এই ১০০টি কেসের উপাত্ত পরিষ্কারভাবে প্রমাণ করে যে, নিখুঁত প্রি-অপারেটিভ প্ল্যানিং বা অস্ত্রোপচারের আগের পরিকল্পনা অত্যন্ত জরুরি এবং দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।”

তবে স্থানীয় পর্যায়ে বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কিছু কাঠামোগত চ্যালেঞ্জের কথাও তিনি উল্লেখ করেন। ডাঃ ইসমাঈল জানান, চিকিৎসকের কাছে রোগীদের দেরিতে আসা এবং আর্থিক সীমাবদ্ধতা সঠিক সময়ে চিকিৎসা শুরুর বড় বাধা।

এছাড়া, দীর্ঘমেয়াদি সাফল্যের হার ধরে রাখতে শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এর প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডাঃ মু. ইসমাঈল হোসেন জানান, চট্টগ্রামের নিউরোসার্জারি সেবাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে নিউরোনেভিগেশন সম্প্রসারণ ও নিউরো-অনকোলজি মাল্টিডিসিপ্লিনারি টিম (MDT) গঠন ও স্কাল বেস প্রোগ্রাম চালু করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

১০০টি কেসের এই সফল মাইলফলক প্রমাণ করে যে, সঠিক সুযোগ-সুবিধা ও উন্নত প্রযুক্তি পেলে চট্টগ্রামের স্থানীয় চিকিৎসকরা দেশেই বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে সম্পূর্ণ সক্ষম।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...