সোমবার, ১০ আগস্ট ২০২৬

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

মেহেদী হাসান রানা, আলীকদম, বান্দরবান

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জমিরামপাড়া ও ক্রিলাইপাড়া এলাকায় বিজিবির ক্রিলাইপাড়া চেকপোস্টের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমএইচপি, এএমসি-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, চিকিৎসাসেবাবঞ্চিত নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

বিজিবি জানায়, দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় স্থানীয় নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ, খাদ্য, বস্ত্র, কম্বল বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

সাম্প্রতিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অধীনস্থ বিভিন্ন সীমান্ত চৌকির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সাধারণ মানুষকেও নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

মেডিকেল ক্যাম্পে ক্রিলাইপাড়া চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপত্তা ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...