শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সংসদে ফজলুর রহমান

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই। আমি আজ খুব পরিষ্কারভাবে বলতে চাই, একদিনে বাঙালি জাতি হয় নাই। মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনকে তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় সংসদে এসব কথা বলেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি— হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ৫ আগস্টের পরে কী হলো? ৫ আগস্টের পরে কী হলো আপনারা আমাকে একটু জানাবেন? এখানে ইউনূস সরকার ছিল।”

ফজলুর রহমান বলেন, “আমি শিল্পকলার সামনে থাকি। একটা গান হতে পারে নাই। একটা নাটক হতে পারে নাই। একটা লালনের গীতি হতে পারে নাই। একটা বাউল গান হতে পারে নাই। সবকিছু কাল শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোনও মুক্তিযুদ্ধ হয় নাই। ৪৭’-এ যুদ্ধ হয়েছে আর ২৪’-এ যুদ্ধ হয়েছে আর ৭১’-এ গণ্ডগোল হয়েছে। সেদিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম (আমি বলতে পারবো কিনা কথাটা)— এই আল-বদর, রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধা জীবিত আছে। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে— মুক্তিযুদ্ধ সত্য, ৩০ লাখ লোক জীবন দিয়েছে এটাও সত্য। আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে, আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দেবো। আজকের মিলিটারিকে ধন্যবাদ দেবো।”

ফজলুর রহমান বলেন, “আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কী করেছে? আজ যারা আমার ডান দিকে বসে আছে তারা কী করেছে? একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে— সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে সেই চক্রান্তের ভেতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো— বাংলায় দুই তৃতীয়াংশ মেজরিটি পেয়ে তারা পাস করবে। আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম, জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছি— আমি বিষ খাবো কতটা সত্য আমি বলে যাচ্ছি এবং তারা কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে। কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে এই বাংলায় শুধু বেলী, চামেলি আর জুঁই ফুল ফোটে না, এদেশে রক্ত গোলাপ, রক্তজবা ফোটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে— মুক্তিযোদ্ধারা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরও কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই। আরেকটা কথা বলতে চাই।”

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, “আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না। তবে কোনও কারণে আগস্ট কোনও বিপ্লব নয়, আগস্ট হল গণঅভ্যুত্থান— সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায় জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ তাদের সবাইকে আমি বলবো— এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজ খুব পরিষ্কারভাবে বলতে চাই, একদিনে বাঙালি জাতি হয় নাই।”

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...