রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ চালাতে গিয়েই এ ভয়াবহ বিপর্যয় ঘটে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় কেবল শ্রমিকই নন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্গত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক স্থানীয় সাংবাদিকও। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জনের বেশি শ্রমিক।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড সংলগ্ন ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে’ এনে রাখা একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতরা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। নিহতদের সকলেই ভাটিয়ারী এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগ, শুক্রবার সাধারণ ছুটির দিন হওয়ায় কারখানাটি বন্ধ থাকার কথা ছিল। তা সত্ত্বেও কোনো ধরনের ‘গ্যাস ফ্রি’ সার্টিফিকেট পরীক্ষা বা সেফটি টিমের পর্যবেক্ষণ ছাড়াই শ্রমিকদের দিয়ে অবহেলাভাবে জাহাজের ভেতরের বিপজ্জনক ট্যাংকে কাজ করানো হচ্ছিল। ট্যাংকের ভেতরে জমে থাকা উচ্চ ঘনত্বের দাহ্য বর্জ্য ও বিষাক্ত গ্যাস কোনো পরীক্ষা ছাড়াই কাজ শুরু করাই এ মর্মান্তিক ট্র্যাজেডির মূল কারণ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত সাতজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছয়জনকে মৃত ঘোষণা করেন।

এর আগে শিপইয়ার্ডে বিস্ফোরণে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও চট্টগ্রাম পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজ থেকেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

তৌফিকুল ইসলাম বলেন, ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় যে জাহাজটি কাটা হচ্ছে সেটি এলএনজি পরিবহন করত। এ ধরনের জাহাজগুলো আগে গ্যাসমুক্ত করে তারপর কাটতে হয়। কিছু কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড থাকতে পারে। এগুলো খুবই বিষাক্ত। কারখানা কর্তৃপক্ষ ট্যাংক গ্যাসমুক্ত না করে কাটার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারখানার নিরাপত্তাব্যবস্থাও ছিল খুবই দুর্বল।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে তাঁদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটল এবং কেন ঘটল তা জানার চেষ্টা করছেন তিনি। এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্বন ডাই-অক্সাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাসসহ অন্যান্য গ্যাস মিলে একটা টক্সিক পরিবেশ তৈরি হয়েছে। যাতে আক্রান্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে সকাল ৯ টার দিকে। কিন্তু ইয়ার্ড কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। দুর্ঘটনার দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সময়ের এই অপচয় এবং বিলম্বে উদ্ধারকাজ শুরু হওয়ার কারণেই মৃত্যুর মিছিল এত দীর্ঘ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ নিজের দায় এড়িয়ে দাবি করেন, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংকে গ্যাস লিকেজ দেখতে পায়। পরবর্তীতে তা খতিয়ে দেখতে গেলে সেফটি টিমের সদস্যরাসহ কয়েকজন আক্রান্ত হন।

ফায়ার সার্ভিস ও চমেক হাসপাতালের তথ্য মিলিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। তবে ঘটনার কারণ নিয়ে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন কারখানার মালিকপক্ষ। ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ যেখানে ট্যাংক লিকেজের দাবি করেছেন, সেখানে ইয়ার্ডটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদের দাবি, জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষাক্ত গ্যাসের তীব্রতা কতটা ভয়াবহ ছিল তা বোঝা যায় খালের মুখে জেলেদের পরিস্থিতিতে। সাগরে ইলিশ শিকার শেষে ঘাটে ফেরার পথে কারখানার পাশের খালে গ্যাসের ঝাঁঝালো গন্ধের কারণে জেলেরা প্রবেশই করতে পারেননি; বাধ্য হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নৌকা নোঙর করতে হয় তাঁদের।

এদিকে, জাহাজের ভেতরে স্বজনদের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ইয়ার্ডে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা ও মালিকপক্ষের গাফিলতির কারণে বারংবার শ্রমিকদের বলির পাঁঠা হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ছুটির দিনে বেআইনিভাবে কাজ পরিচালনা এবং অবহেলার দায়ে দায়ী ইয়ার্ড মালিক ও সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...