রবিবার, ২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ১ সেপ্টেম্বর (সোমবার)বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন এর লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা,দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন ও দৈনিক অভয়নগর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান উপস্হিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা লোহাগাড়ায় বিরাজমান নানাবিধ সমস্যা ও অসঙ্গতির কথা তুলে ধরেন।লোহাগাড়ায় নিলামের নামে প্রহসন বন্ধে করে স্হায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা,বটতলী স্টেশন ও পদুয়া বাজারের যানজট নিরসন সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।পাশাপাশি ইউএনও কর্তুক গৃহীত নানাবিধ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান,সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক আমার লোহাগাড়া ডটকমের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের নাগরিকসেবা সহজীকরন করার উদ্যোগের মাধ্যমে উপজেলবাসি দ্রূত সেবা পাবেন বলে ও আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন,আমি প্রচারে নয় কাজে বিশ্বাসী। পুরো উপজেলার বিরাজমান সমস্যা আমার একার পক্ষে দেখা সম্ভব নয়। আপনারা সমাজের দর্পণ, তাই আমাকে সেটা দেখিয়ে দেবেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো সেটির সমাধান করতে। ইভটিজিং-মাদক-বাল্যবিবাহ এসব রোধে আমার গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই।আশাকরি আমাকে আমার কাজে আপনারা সহযোগিতা করবেন। আমার স্বপ্ন একটি সুন্দর পরিপাটি লোহাগাড়া উপজেলা উপহার দেয়া। যেটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...