বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো হু-হু করে বেড়ে যাওয়ায় রাঙামাটির নিম্নাঞ্চলগুলোতে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধলাখ পরিবার প্রভাবিত হয়েছে। এই পরিস্থিতিতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (কপাবি) সোমবার (৮ সেপ্টেম্বর) তৃতীয়বারের মতো ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিস্কাশন শুরু করেছে।

কপাবির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার দুপুর ২:৩০ মিনিটের পর হ্রদের পানির উচ্চতা ১০৮.৬৫ ফুট মীনস-সি লেভেল অতিক্রম করায় বীপদসীমা লঙ্ঘিত হওয়ায় ২:৪৫ মিনিটে জলকপাট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে সরানো হচ্ছে।

এ বছরের জুলাই ও আগস্টে কাপ্তাই লেকের পানি বিপদসীমার উপর ওঠার কারণে প্রথমবার ৫ আগস্ট, এরপর দ্বিতীয়বার ২০ আগস্ট জলকপাট খোলা হয়েছিল। প্রথমবারে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল, পরবর্তীতে লেকের পানির উচ্চতা অনুযায়ী দেড় ফুট, আড়াই ফুট ও সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়েছিল।

পানি ছাড়ার সাতদিন পর, ১২ আগস্ট সকাল ৯ টায় লেকে পানির উচ্চতা কমায় জলকপাট বন্ধ করা হয়। তবে হঠাৎ আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় কপাবি কর্তৃপক্ষ তৃতীয়বারের মতো দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

কপাবি জানিয়েছে, জনগণকে সতর্ক থাকার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...