মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলা জোরদার, ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ ও গাঁজার আসর বসানো হবে না এবং সারাদেশে পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) পূজা আয়োজনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর এবার থাকবে না।”

উপদেষ্টা আরও জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় কমিটির সহযোগিতা গুরুত্বপূর্ণ। মণ্ডপ পর্যবেক্ষণে দিনে তিনজন, রাতে চারজন আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া সম্প্রতি একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে এবং সত্যতা যাচাই করা সম্ভব হবে।

বর্ডার এলাকায় পূজামণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে, আর সারাদেশে আনসার নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকায় একটি লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে এবং বিসর্জনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি বলেন, “এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে। যারা দুষ্কৃতিকারী, তারা সবজায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে।”

তিনি জানান, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে ৩১,৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ তালিকা এখনও আসেনি, তবে আনুমানিক ৩৩,০০০ পূজামণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...