বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণ 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৫ এর আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও তাদের দরিদ্র অভিভাবকদের আয়বর্ধক প্রকল্পের আওতায় গবাদিপশু বিতরণ করা হয়েছে। 

সোমবার ০৮ সেপ্টেম্বর সকাল দশটায় রামগড় দারোগাড়াস্ত ব্যাপ্টিষ্ট চার্চের সম্মেলন কক্ষে শিক্ষা উপকরণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

আগাপে (নিঃস্বার্থ ভালোবাসা) সংগঠনের উদ্যোগে কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (সিআইবি)অর্থায়নে এক থেকে পাঁচ বছর বয়সী ৬৮ জন সুবিধা বঞ্চিত শিশুকে বই, কলম, ডিজিটাল ব্ল্যাকবোর্ড, ইন্টেলিজেন লার্নিং বোর্ড এবং তাদের অভিভাবকদের ২০ জন আয় বর্ধক প্রকল্পের আওতায় বিশটি গরু প্রদান করা হয়েছে।

এই প্রকল্পের ব্যবস্থাপক কুবিন্দ্র ত্রিপুরা সাংবাদিকদের জানান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় উপজেলার সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের শিশু ও তাদের পরিবারের আত্মসামাজিক উন্নয়নের সংগঠনটি দীর্ঘদিন থেকে কাজ করছে।

প্রধান অতিথি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ এর মত কাজকে মহৎ কাজ বলে উল্লেখ করেন এতে শিশুদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে বলে তিনি মত প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি সুবীর সরকার দিলু বলেন আজ প্রকল্পের আওতায় ৬৮ জন ১ থেকে ৫ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সামগ্রী ও তাদের অভিভাবকদের বিশজনকে আয় বর্ধক প্রকল্পের আওতায় ২০টিগরু প্রদান করা হয়েছে, ভবিষ্যতে সংগঠনের এই ধরণের জনহিতকর কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে রামগড় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ফিলিপ হালদার, স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্মকর্তা, সুবিধা বঞ্চিত শিশু ও তাদের অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...