সোমবার, ১১ মে ২০২৬

লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সারে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি । আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপজেলা সদরে চাঁনগাজি পাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতার(৪৫)এর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু।

এসময় তাকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় বিএনপি নেতা নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা ইলহাম কলি, ছাত্রদল নেতা তানভীর জিহান ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফৌজুল কবির ফজলু বলেন, জনগন ও জনকল্যানে নিজেদের বিলিয়ে দেয়ার নামই রাজনীতি। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা মনে করি মানুষ মানুষের জন্য।পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমেই একটি সূখী সমুদ্ধি বাংলাদেশ গড়া সম্ভব। তাই সমাজের অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারই অংশ হিসেব আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সকল নেতাকর্মীদের কে নির্দেশনা দিয়েছেন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, চিকিৎসার অভাবে যারা কষ্ট পাচ্ছে তাদের পাশেও দাঁড়ানোর জন্য।

তিনি আরো বলেন, বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি, মিনু আকতার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে আর্থিক সমস্যায়,চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছেন তাই
আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত মিনু আকতারের পাশে আর্থিক সহায়তা প্রদান করতে ও দরিদ্র অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে আমরা এসেছি। আমরা হয়ত সামান্য ভাবে আর্থিক সহায়তা দিতে পেরেছি। আমি সকল নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের অনুরোধ করব, অসহায় মিনু আকতারের পাশে দাঁড়ান।আগামীতে মিনু আকতারকে বড় পরিসরে লোহাগাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

মিনু আক্তার উপজেলা সদরের চাঁনগাজি পাড়ার বাসিন্দা জামাল হোসেনের সহধর্মীনি। দীর্ঘ ১বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তার চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ প্রয়োজন। দারিদ্রের কষাঘাতে জর্জরিত মিনু আক্তারের পরিবারের জন্য এ টাকা যোগাড় করা অলিক স্বপ্ন মাত্র।তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা চান অসহায় মিনু আক্তারের পরিবার।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...