রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আমীরে জামায়াতের সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজরিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর  আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান মানেই বাংলাদেশের মানুষের হৃদয়াবেগ উদ্বেলিত করা একটি নাম। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতরাম আমীর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মানবতার ফেরিওয়ালা নামে বিখ্যাত জননেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশের মানুষ হাহাকার হয়ে তাকিয়ে আছে তার চিকিৎসার দিকে। যিনি আজ বিদেশে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে দেশেই চিকিৎসা করতেছেন। আল্লাহ যেন তার আস্থা বিশ্বাসের পুরোপুরি প্রতিদান দিয়ে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বস্তরের জনশক্তি সহ দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি। 

আজ শুক্রবার সন্ধ্যায় আমীরে জামায়াতের সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, জেলা মজলিসে শুরা সদস্য ডা. আবদুল জলিল, এম. ওয়াজেদ আলী, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, পৌরসভার নায়েবে আমীর শাহ আলম, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) থানার সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার সেক্রেটারী মাওলানা আবদুল মালেক, সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা সকলে মুহতরাম আমীরে জামায়াতের সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...