রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার কেলেঙ্কারি: রাতের আঁধারে কিসমিস পাচারের চেষ্টা, আটক ৩

ইছহাক হোসেন

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) নিয়মবহির্ভূতভাবে কনটেইনার কিপডাউন করে কিসমিস পাচারের চেষ্টা ভেস্তে গেছে, বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযানে। অভিযানে তিনজন পাচারকারীকেও আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাতে। এনএসআই’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনসিটি ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট বহির্ভূত ও সিলবিহীন কনটেইনার থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় এনএসআই ও বন্দর নিরাপত্তা বিভাগ।

তল্লাশির এক পর্যায়ে কনটেইনারের পাশেই অবস্থানরত একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ভেতর থেকে পাওয়া যায় কিসমিস ভর্তি ৮৪টি কার্টন, যার ওজন আনুমানিক ৮৪০ কেজি।

বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কনটেইনারটি ডেলিভারির জন্য নির্ধারিত ছিল না এবং পণ্যের সিলমোহর ছিল না। এটি নিয়মবহির্ভূতভাবে কিপডাউন করা হয় এবং গোপনে কাভার্ডভ্যানে লোড করে পাচারের চেষ্টা চলছিল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “আমদানি পণ্য পাচার এবং কনটেইনার কিপডাউনের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বন্দরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।”

এ ঘটনায় বন্দরের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগগুলোর দায়িত্বহীনতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। কাস্টমস, টার্মিনাল অপারেটর ও শিপিং এজেন্টদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

পাচারের পেছনে একটি সুসংগঠিত চক্র কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কনটেইনারটি কার নামে আমদানি করা হয়েছিল, পণ্যের প্রকৃত ঘোষণা কী ছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এনএসআই, কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্ত কমিটি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...