রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে চসিক মেয়র ডা. শাহাদাত

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল-সড়ক সংস্কার চলবে তিন মাসব্যাপী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বর্ষায় নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক, নালা ও ড্রেনেজ ব্যবস্থার হালচিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে নগরের টাইগারপাস, বাটালি হিল, চকবাজার, বহদ্দারহাট, কাপাসগোলা ও ফরিদা পাড়াসহ বিভিন্ন এলাকায় তিনি এসব অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি জলাবদ্ধতা সমস্যার মূল কারণ ও সমাধানের দিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ফরিদা পাড়ার একটি ভবনের বাসিন্দা জানালা দিয়ে নালায় ময়লা ফেললে মেয়র তাৎক্ষণিকভাবে ভবন মালিককে ফোন করে সতর্ক করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের জন্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, “সরেজমিনে দেখেছি অনেক নালা অপরিকল্পিতভাবে তৈরি হওয়ায় সেগুলো দিয়ে পানি সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না। এজন্য চলমান বর্ষা মৌসুমে নালাগুলোর সংস্কার ও পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি খালগুলোর সংস্কার কার্যক্রমও চলবে।”

তিনি আরও বলেন, “আমরা সব সেবা সংস্থাগুলোর সঙ্গে বসে সমন্বিতভাবে কাজ করছি। সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতা মোকাবিলায় তিন মাসের জন্য একটি ‘কনটিনিউয়াস মনিটরিং’ সিস্টেম চালু করা হয়েছে। ওয়াসাকে বলা হয়েছে বর্ষার তিন মাস যেন তারা সড়ক কাটাকাটি না করে। একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সুইস গেট সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ও পাম্পিং হাউজের ব্যবস্থা করে।”

তিনি অভিযোগ করে বলেন, “নগরের জলাবদ্ধতার অন্যতম কারণ হলো নালায় ময়লা ফেলা ও ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা। এ বিষয়ে অভিযান ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে।”

ডা. শাহাদাত বলেন, “ময়লা ফেলার কারণে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেখানে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং এডিস মশার লার্ভার বিস্তার ঘটছে। স্বাস্থ্য সচেতনতা ছাড়া নগরী পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব নয়।”

পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত আমিনসহ সিটি কর্পোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শনে অংশ নেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...