শুক্রবার, ১ মে ২০২৬

মিরসরাইয়ে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর (আকবর নগর) আবাসন এলাকার লাদেনের টিলায় একটি পোলট্রি খামার থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শারমিন করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার আবুল বশরের মেয়ে।

জানা গেছে, টিভি দেখা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া হওয়ায় অভিমান করে শনিবার সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তি পোলট্রি খামারে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানজিদার লাশ ঝুলতে থাকে।

এলাকাবাসী লাশ দেখে পুলিশের খবর দিলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ও ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গলায় ফাঁস লাগনো ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারনা করছি ওই মেয়ে আত্মহত্যা করেছে।

লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি হত্যা। এই ঘটনায় সানজিদার ভাই হাসান বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...