বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চাল মজুদের অনিয়মে মোবাইল কোর্ট: চট্টগ্রামে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর চাকতাই চালপট্টি এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বেআইনি মজুদবিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (২২ জুন) “খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩”-এর আওতায় জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা। তাকে সহায়তা করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রাম।

পরিদর্শনের সময় কয়েকটি পাইকারি চালের আড়তে নিম্নোক্ত অনিয়ম লক্ষ্য করা যায়, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা, সঠিকভাবে চালান রেজিস্ট্রার না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যশস্য সংরক্ষণ, মানহীন চাল মজুদ।

এসব অপরাধের ভিত্তিতে মোবাইল কোর্ট ২টি মামলায় মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করে এবং দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যারা বেআইনিভাবে খাদ্যশস্য মজুদ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব আবু তাহের বলেন রাজধানীর পল্লবীতে ছোট্ট নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড যেন পুরো দেশকে স্তব্ধ...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জামায়াতপন্থী সাত...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার...