চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল ইলেকট্রিক সিগারেট ও এক্সেসরিজ জব্দ করেছে বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই),বিমানবন্দর নিরাপত্তা বিভাগ ও বিমানবাহিনী টাস্কফোর্স।
রবিবার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটের দিকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350 এর যাত্রী মোহাম্মদ আইয়ুব থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, এক যাত্রীর কাছ থেকে ২০ টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০ টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০ টি সিগারেট কার্টিজ, এবং ৩০ টি সিগারেট কয়েল জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৭৩ হাজার টাকা। তবে প্রথমবার অভিযুক্ত হওয়ায় আটককৃত মালামাল ডিএম করে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে জানান প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
আর এইচ/
