রবিবার, ১০ মে ২০২৬

পটিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে চট্টগ্রামের পটিয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে পটিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অধি শাখার যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদূচ ছোবহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান।

অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, হাইব্রিড মরিচ চাষের জন্য ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৫টি লেবু চারা এবং সর্বমোট ১০টি নারিকেল চারা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে—আমন প্রণোদনা  ১,৩৫০ জন কৃষক , আমন বিশেষ প্রণোদনা ৪০০ জন, গ্রীষ্মকালীন মরিচ চাষে প্রণোদনা  ৮০ জন, লেবু চারা বিতরণ ৭০ জন, নারিকেল চারা বিতরণ ১৪০ জন এবং প্রতিষ্ঠানভিত্তিক ২৬০টি নারিকেল চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

বক্তারা বলেন, “সরকার প্রদত্ত এই উপকরণ যেন কৃষকরা বিক্রি না করে যথাযথভাবে চাষাবাদে ব্যবহার করেন, তাহলে নিজেরাই কৃষিতে স্বাবলম্বী হতে পারবেন।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

আরও পড়ুন

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...