মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যেই শহরে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েল-ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই আহ্বান নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

কানাডায় জি-৭ সম্মেলনে অংশগ্রহণের সময় ট্রাম্প বলেন, “তেহরানের সবাইকে এখনই শহর ছেড়ে যাওয়া উচিত।” একইসঙ্গে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন।খবর বিবিসি

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কারণে ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রে ফিরে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক আহ্বান করেন। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরানকে কূটনৈতিক চাপের মুখে ফেলতে এবং ইসরায়েলের সঙ্গে সমঝোতায় বাধ্য করার একটি কৌশল হতে পারে।

এদিকে, ইসরায়েলি বাহিনী সোমবার রাতে তেহরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও পশ্চিমাঞ্চলের দুটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি। পাল্টা জবাবে ইরানও তেলআভিভ ও জেরুজালেমসহ ইসরায়েলের বড় শহরগুলোতে মিসাইল হামলা অব্যাহত রেখেছে।

টানা হামলা আর ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে তেহরানের হাজারো বাসিন্দা সোমবার দুপুর থেকেই শহর ছাড়তে শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

চীনা দূতাবাসও ইসরায়েলে অবস্থানরত তাদের নাগরিকদের ‘অবিলম্বে’ দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েল ত্যাগ করাই সবচেয়ে নিরাপদ উপায়।”

বিশ্লেষকদের আশঙ্কা, ইরান-ইসরায়েল সংঘাত আরও জটিল রূপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা হুমকি বাড়াবে।

আর এইচ/;

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

আরও পড়ুন

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...