শনিবার, ১৩ জুন ২০২৬

শাহ মোহছেন আউলিয়ার ওরশ আজ,আয়োজন সীমিত

বারো আউলিয়ার অন্যতম হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আজ রবিবার আনোয়ারা উপজেলার বটতলী মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।

তবে করোনা পরিস্থিতি বিবেচনায় গতবারের ন্যায় এইবারও বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ আনোয়ারা উপজেলার বটতলীস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার দুপুরে মাজার কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ছাড়া আর কোন কর্মসূচি রাখা হয়নি বলে জানান মাজার পরিচালনা কমিটির যুগ্ম মতোয়াল্লী মাস্টার এসএম জহিরুল ইসলাম।

তিনি জানান সরকারের স্বাস্থ্য বিধি মেনে দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে গত বছরের মতো এ বছরও বড় ধরনের কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ওরশ পালিত হবে। ওরশ উদযাপন কমিটির পক্ষ থেকে মাজারের সংরক্ষিত এলাকায় কোন ধরনের পশু জবাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, প্রতি বঙ্গাব্দের ৬ আষাঢ় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ পালিত হয়। লাখো ভক্তের উপস্থিতিতে মাজার এলাকা মুখরিত হতো। মিলাদ, যিকির, আখেরি মুনাজাত ও তবারুক বিতরণের মধ্যদিয়ে ভক্তরা আল্লাহর কাছে প্রার্থনা করতেন।

কথিত আছে হযরত বাবা বদর আউলিয়া ও বাবা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) একসাথে চট্টগ্রামে আগমন করেছিলেন। আধ্যাত্মিক রূহানিয়াতের মধ্যে মামা ভাগিনার এক গভীর সম্পর্ক রয়েছে। রুহানিয়তের সফরে মামা ভাগিনার সফর সেই আদিকাল থেকে প্রচলিত।হযরত মুসা (আ.) হযরত খিজির (আ.) এর নিকট তরিকতের সফরে যাওয়ার সময় তার ভাগ্নে হযরত ইউসা ইবনে নুহ (আ.) ছিলেন। এভাবে রুহানিয়তের ধারা প্রচলিত রয়েছে।হযরত বাবা মোহছেন আউলিয়া (রহ.) তাঁর মামা হযরত বদর আউলিয়া (রহ.)’র পিছনে সাগর পথে রওয়ানা দিয়াছেন। সেই নদী ও সাগর পথে তাদের বহনকারী কিস্তি বা জাহাজ আর কিছু নয় বরং তাদের ব্যবহৃত পাথর ছিল যা বর্তমানে তাদের মাজার শরীফে বিদ্যমান আছে। মাহাবুবে রব্বানী গাউছে ছমদানি হযরত শাহসূফি ছৈয়দ বাবা মোহছেন আউলিয়া (রহ.) ৮৮৬ হিজরী ৭২ বাংলা ১৪৬৬ সনে ১২ রবিউল আউয়াল জন্ম গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...