মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মিরসরাইয়ে নববর্ষে বলী খেলায় মানুষের ভিড়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ধারণে নববর্ষ উপলক্ষে মিরসরাইয়ে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট গ্রামবাসীর উদ্যোগে বেড়িবাঁধ এলাকায় এই বলি খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চট্টগ্রাম, নোয়াখালী ফেনী জেলার ও বিভিন্ন উপজেলার ৪০ জন বলিঅংশ গ্রহণকরেন।
বলি খেলা দেখতে সমবেত হন ৫০ হাজার দর্শক।
এতে চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার ফ্রিজ জিতে নেন ইছাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকার কামরুল বলি।

বাড়তি ভিড়ের কারণে নিরাপত্তা বেষ্টনী ভেঙে শৃঙ্খলা ভেঙে মাঠে ডুকে সংঘর্ষেও জড়াতে দেখা গেছে দর্শকদের। এতে ছুরিকাঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আল নোমান।

এসময় হামলাকারীকে ধরে গণপিটুনি স্থানীয়রা। পরে তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার জন্য পাঠানো হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভলান্টিয়ারা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে পুনরায় খেলা চালু করে আয়োজক কমিটি।

বলীখেলায় অংশ নেওয়া সানাউল করিম স্বপন বলেন, ‘আমি ৩০ বছর ধরে বলীখেলায় অংশ নিয়ে আসছি। মিরসরাই ছাড়াও সীতাকুণ্ড, ছাগলনাইয়াসহ বিভিন্ন উপজেলায় অন্তত শতাধিক বলীখেলায় অংশ নিয়েছি। অনেক বছর পর আজ খেলায় অংশ নিয়ে বাইসাইকেল জিতলাম।’

আনোয়ারা উপজেলা থেকে বলীখেলায় অংশ নিতে আসেন রাজন বলী। তিনি বলেন, ‘লালদীঘিতে জব্বারের বলীখেলায়ও অংশ নিয়েছি। এবার ইছাখালী টেকেরহাট এলাকায় আমিসহ চারজন এসেছি। কয়েকটিতে জয়ী হয়েছি। শেষবার স্বপন বলীর কাছে হেরে যাই।’

টেকেরহাট বলীখেলা আয়োজক কমিটির সমন্বয়ক মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শত বছরের গ্রাম-বাংলার জনপ্রিয় এই খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত বলী অংশ নেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...