বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জনগণের প্রত্যাশা সংস্কার শেষ করে নির্বাচন : গিয়াস কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জুলাই বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। 

রবিবার ( ১৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব অন্তর্বর্তী  কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, স্থায়ী সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, রফিকুল ইসলাম সেলিম, সোহাগ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। আর এই সংস্কারের ভিত্তি হতে পারে সংবিধানের পঞ্চম সংশোধনী। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে মূলনীতি স্থাপন করেছেন তা নিয়ে কারো কোন দ্বিমত নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘মহান স্বাধীনতার যে ঘোষণার অনেক কিছুই ‘৭২এর সংবিধানে রাখা হয়নি। আর চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র হত্যাসহ মানুষের বাকস্বাধীনতার কবর রচনা করা হয়েছিলো। কিন্তু ‘৭৫ এর পট পরিবর্তন এবং সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ জিয়া পঞ্চম সংশোধনীর  মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসসহ যে মূলনীতি স্থাপন করেন তা নিয়ে কারো কোন দ্বিমত নেই। সুতরাং ওই মূলনীতি ধরেই সংস্কার এগিয়ে নেওয়া যেতে পারে।’

অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রশংসা করে  তিনি বলেন, ‘এই সরকার যেসব ভালো কাজ করছে ক্ষমতায় আসলে বিএনপি তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মেধা পাচারের বদনাম গুছিয়ে বর্তমান সরকার মেধাবীদের দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব দিচ্ছে, তারা ভালো করছেন। বিএনপি এটি মনে রাখবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রফেসর ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রফেসর ইউনূস বাংলাদেশের পক্ষে ন্যায্য কথাই বলেছেন। চীনে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।’

দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে চায় উল্লেখ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘প্রফেসর ইউনূস নির্বাচনে যে সম্ভাব্য সময় বলেছেন সেটাই রোডম্যাপ। আর কারা কি বললেন সেটা দেখার প্রয়োজন নেই। কিছু জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। এইটাই জনগণের প্রত্যাশা।’

হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের স্বপ্ন পূরণে বিএনপি কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা অটুট থাকবে। শনিবার (১২ এপ্রিল) ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল এটাই প্রমাণ করে।’

‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপ্রার্থক্য আছে। কিন্তু দেশের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমরা এক কাতারে আসতে পারি তা আবারও প্রমাণিত হয়েছে। এটা আধিপত্যবাদী শক্তির জন্য একটি চূড়ান্ত বার্তা।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...