সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাস ১শ’, ট্রাক ১৫০, মাইক্রো ৬০, জীপ-কার ৫০, ট্যাক্সি-মোটরসাইকেল ২০ টাকা

কালুরঘাট সেতুর যানবাহনের টোল আদায় শুরু হচ্ছে বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক

কালুরঘাট সেতু দিয়ে চলাচলরত যানবাহন থেকে টোল আদায় শুরু হচ্ছে বুধবার(৫ ফেব্রুয়ারি) থেকে।
আগামী এক বছরের জন্য সেতুর টোল আদায় করবে মাওয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এক বছরের জন্য সাড়ে ৬ কোটি টাকায় সেতুর টোল আদায়ে ইজারা নিয়েছে এ প্রতিষ্ঠানটি।

রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ কালুরঘাট সেতু থেকে টোল আদায়ের জন্য গত ডিসেম্বরে টেন্ডার আহবান করেছিল। টেন্ডারে মোট ৯টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাওয়া এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি বিবেচিত হয়েছে।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তরা মো. মাহবুব উল করিম বলেন, রেলওয়ের শর্ত মোতাবেক কালুরঘাট সেতুর ইজারাদার প্রতিষ্ঠান আজ ( ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার) এক বছরের ইজারার সকল টাকা পরিশোধ করেছে। বুধবার আমাদের সার্ভেয়ার-কানুনগোসহ গিয়ে ইজারাদার প্রতিষ্ঠানকে সেতু বুঝিয়ে দেয়া হবে। এরপর থেকে সেতুর টোল আদায় শুরু হবে।

এই ব্যাপারে মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলম ববি চট্টগ্রাম নিউজকে বলেন, সাড়ে ৬ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে আমাদের মাওয়া এন্টারপ্রাইজ বিবেচিত হয়েছে। মোট ৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে টেন্ডারে। টেন্ডারে সরকারি ডাকমূল্য ছিল ৩ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৭৪২টাকা। টেন্ডারে আমাদের মাওয়া গ্রুপ ৫ কোটি ২০ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে। এর সাথে ১৫ শতাংশ ভ্যাট ৭৮ লাখ টাকা, ৫ শতাংশ আয়কর ২৬ লাখ টাকা এবং ২৬ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হয়েছে। আজকে ইজারার সকল টাকা (সাড়ে ৬ কোটি) পরিশোধ করেছি। আগামীকাল বুধবার (আজ ৫ ফেব্রুয়ারি) বিকালে রেল কর্তৃপক্ষ আমাদেরকে সেতু বুঝিয়ে দেবেন এবং এরপর থেকেই (আজ বিকেল থেকে ) সেতুর টোল আদায় শুরু হবে।

কালুরঘাট সেতুর টোলের হার: সেতু পারাপারে বাসের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, ট্রাকের টোল ১৫০ টাকা, মাইক্রোবাস ৬০ টাকা, প্রাইভেট কার ৫০ টাকা, জিপ ৫০ টাকা, সিএনজি ট্যাক্সি ২০ টাকা এবং মোটরসাইকেলের টোল ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৯৪ বছরের পুরোনো এ সেতুর সংস্কার কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ আগস্ট। দীর্ঘ ১৪ মাস সংস্কার কাজ শেষে নতুন রুপ পেয়েছে শতবর্ষী কালুরঘাট সেতুটি। গত বছরের ২৭ অক্টোবর সেতু দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়া হয়। বুয়েট বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সংস্কারের পর এখন বেশ মজবুত ও দৃষ্টি নন্দন হয়ে উঠেছে সেতুটি।

৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির সংস্কারকাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এক সময়ের ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে এখন কক্সবাজারগামী ট্রেন চলাচলের পাশাপাশি যানবাহনও চলাচল চলছে। প্রথমবারের মত পুরনো এই সেতু দিয়ে পথচারী পায়ে হেঁটে পারাপারের জন্য ওয়াকওয়ে নির্মাণ করেছে রেলওয়ে। তবে ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সেতুটি দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...