বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই-তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে বুধবার সকাল থেকে পৌর টাউন হল প্রাঙ্গণে উৎসবের পর্দা উঠে।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে এমন উৎসবের আয়োজন।

২০ টি স্টল অংশ নিয়েছে এ বারের উৎসবে। দেশীয় ও পাহাড়ের সুস্বাদু পিঠাপুলি মিলে ৬০ ধরণের পিঠা থাকছে মেলায়।আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীদের উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...