বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পরিবারের সাথে অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রের বিষপান

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে পরিবারের সাথে অভিমান করে অষ্টম শ্রেণির এক ছাত্র বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে ।সোমবার রাতে ভুজপুরে নিজ ঘরে পানি মিশিয়ে কীটনাশক পান করার পর এ ঘটনা ঘটে।নিহত শাহাদাৎ হোসেন জুনায়েদ (১৩) উপজেলার ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ও ভূজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাহারটিলা এলাকার কৃষক আবুল হাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছাত্রের বাবা একজন কৃষক। সে বন্ধুদের পাল্লায় পড়ে টাকা নষ্ট করতে থাকে। এই নিয়ে পরিবারের সাথে তার মান অভিমান চলতো। মূলত পরিবারের সাথে   সে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবু সাঈদ আজাদ জানান, নিহত কিশোর আমাদের স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আমরা শুনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...