বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পরিচয়হীন বৃদ্ধের দায়িত্ব নিলো হেলাল-হামিদা দম্পতি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা। রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায় হুইল চেয়ারে বসা ষাটোর্ধ এক নাম নামপরিচয় বিহীন বৃদ্ধ। নানা অসুখে নিদারুণ মানবতার জীবন যাপন করছেন। শরীরে বিভিন্ন স্থানে উপশমের চিহ্ন। নেই কোন পরিবারের সদস্য নেই কোন আত্মীয় স্বজন। শুধুমাত্র স্থানীয় জনগণ, গাউসিয়া কমিটি, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমাজসেবা অফিসের সহায়তায় কোন রকমে বেঁচে আছেন বৃদ্ধ এই লোকটি।

এসময় দেখা যায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো: হেলাল উদ্দিন এবং তাঁর সহধর্মিণী মোছাম্মদ হামিদা বেগম অসহায় বৃদ্ধ এই লোকটির সেবা করছেন এবং খাবার দিচ্ছেন।

কথা হয় মো: হেলাল উদ্দিনের সাথে।

তিনি বলেন, গত ৬ দিন আগে কে বা কারা লোকটিকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যান। একদিন পর সন্ধ্যার দিকে খবর পেয়ে আমি ছুটে আসি। দেখি লোকটা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে মল মুত্র করে ভরে ফেলেছেন। দূর্গন্ধে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের সব রোগীরা চলে যান। এরপর আমি এবং আমার সহধর্মিণী সহ লোকটিকে হাসপাতাল হতে নীচে নামিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে গোসল করালাম। তারপর হাসপাতাল চত্বরে গার্ড রুম পরিস্কার করে মশারি টাঙিয়ে রাতে থাকার ব্যবস্থা করি। গত ৬ দিন ধরে আমরা তাঁর সেবা করছি, নিয়মিত খাবার দিচ্ছি, মলমুত্র পরিস্কার করছি। এই পর্যন্ত তাঁর কোন ওয়ারিশ পাওয়া যায়নি।

মো: হেলান উদ্দিনের সহধর্মিণী হামিদা বেগম বলেন, গত এক সপ্তাহে ধরে আমি এবং আমার সহধর্মিণী লোকটির সেবা শুশ্রূষা করে আসছি। লোকটার কেউ নেই।

কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক মো আরাফাত হোসেন এর সাথে এইসময় দেখা হয় হাসপাতালে চত্বরে।

তিনি বলেন, অজ্ঞাত ব্যক্তিটির সংবাদ শীলছড়ির বাসিন্দা সুমন রায়হানের মাধ্যমে যখন আমার কাছে আসে, তখন আমি এলাকার ছাত্র ও যুবকদের সহায়তায় এবং কাপ্তাই ইউএনও অফিসের কর্মচারী হেলাল উদ্দিনকে সাথে নিয়ে লোকটিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যায়। তখন লোকটির অবস্থা খুবই মুমূর্ষু ও দূর্গন্ধ যুক্ত ছিল। যার ফলে হাসপাতালের সাধারণ রোগীরা বেডে অবস্থান করতে না পেরে বারান্দায় বিভিন্ন ফ্লোরে অবস্থান করে। এ বিষয় আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে, সবার সহায়তায় লোকটিকে পরেরদিন হাসপাতাল থেকে নিচে নামিয়ে পরিষ্কার করি এবং হাসপাতালের নিরাপত্তা প্রহরীর কক্ষে তাকে রাখার ব্যবস্থা করি। ওনার পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়ান গাউসিয়া কমিটি বাংলাদেশ, সাধারণ শিক্ষার্থী, এলাকার যুবসমাজ, এলাকার সাধারণ মানুষ, সমাজ সেবা অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ। সকলের সহায়তায় আমরা একটি ছোট ফান্ড কালেক্ট করে ব্যয় নির্বাহ করছিলাম। কিন্তু অজ্ঞাত ব্যক্তিটির দৈনন্দিন খরচ এবং চিকিৎসা সামগ্রী অনেক ব্যয় বহুল বিধায় আর্থিক সহযোগিতা এবং পরিবারকে সদস্যের খুঁজে দিতে সবার সহযোগিতা কামনা করছি । যোগাযোগ এবং সহায়তা পাঠানোর নম্বরঃ এম.কে.এ.সুমন ০১৮৮৩৩৪৫২৯২(বিকাশ/নগদ)

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, গত সপ্তাহে কে বা কারা বৃদ্ধ লোকটিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে করিয়ে চলে যান। আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করি। একবার জিজ্ঞেস করেছি আপনার নাম কি। তখন তিনি বললেন আমার বাড়ি নোয়া পাড়ায়। আমার নাম মহরম আলী। এরপরে উনি আর কথা বলতে পারছে না। পরে উনাকে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ভর্তি করে দিই। কিন্তু লোকটার অবস্থা এতই খারাপ যে, হাসপাতালের বেডে তিনি পায়খানা প্রশ্রাব করছেন। পরবর্তীতে উনাকে আমরা হাসপাতাল চত্বরে গার্ড রুমে থাকার ব্যবস্থা করি। তবে উনার কোন ওয়ারিশ এসে উনাকে নিয়ে গেলে ভালো হতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...