বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তি পালিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র প্রতিহত করুন। এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার লক্ষে বিলাইছড়িতে ২৭ তম পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) -সকাল ১০ টায় উপজেলা শিল্প কলা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক বীরোত্তম তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ( রাসেল),সাবেক ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা (পুরুষ), উৎপলা চাকমা ( নারী),নির্মল তঞ্চঙ্গ্যা এবং পাহাড়ী ছাত্র পরিষদ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন হেডম্যান রমাকান্ত আমু,তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা,বিমলী চাকমা, মহিলা মেম্বার কবিতা চাকমা, রত্নশোভা দেওয়ান। সভা সঞ্চালনায় ছিলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি উদযাপন কমিটির সদস্য সচিব টিপু চাকমা।

বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নে ২৭ বছর অনেক সময় হয়ে গেছে,।কোনো সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক নয়। এই চুক্তি পার্বত্য আদিবাসীদের একটি সনদ।যতই বাধা আসুক। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই চুক্তি বাস্তবায়ন করা হবে। বক্তারা আরও বলেন আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি করতে যেমনি বাধ্য করা হয়েছে, তেমনি আন্দোলনের মধ্য দিয়েও চুক্তি বাস্তবায়ন করে ছেড়ে দেওয়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে একত্রিত হওয়ার আহ্বান জানান। সমাবেশে পল্টন ঘাট হতে একটি র‍্যালি বের করে শিল্পকলায় শেষ করে। পরে সভায় হাজারো মানুষের উপস্থিতিতে প্রায় সকল আদিবাসী ও বিভিন্ন শ্রেণী – পেশার মানুষ এবং সুশীল সমাজের মানুষেরা অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...