মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৪৭তম বিসিএস: আজই আসতে পারে বহুল প্রতীক্ষিত বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ প্রকাশের সম্ভাবনা রয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সকালে বৈঠকে বসে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

পিএসসির কর্মকর্তাদের মতে, ৩০ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। আজ মাসের শেষ কার্যদিবস হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে, কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন আছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা এবং পরীক্ষার সুযোগসংক্রান্ত জটিলতা সমাধান হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বড় বাধা নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয় ৩২ বছর বয়সসীমার প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়া, বিসিএস পরীক্ষার সুযোগসীমা নির্ধারণেও নির্দেশনা চূড়ান্ত হয়েছে। এসব বাস্তবায়নের বিষয়ে আলোচনা শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, “৩০ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা চলছে। আজ সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকেলের মধ্যেই এটি প্রকাশ করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

৪৭তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ৩,৪৮৭টি পদে নিয়োগের চাহিদা যাচাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ সংখ্যক সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শিক্ষা, প্রশাসন, পুলিশ, কাস্টমস, আনসার, ট্যাক্স এবং পররাষ্ট্র ক্যাডারেও বড় নিয়োগ হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এটি দেশের মেধাবী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...