শনিবার, ১৩ জুন ২০২৬

বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়: প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। আর এটাকে নস্যাৎ করতে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি বলেছেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীকে তাদের সঙ্গে মিল দেখা যায়।
গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ময়মনসিংহের ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার পর আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের সুবিধার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের সুবিধার জন্য কৃষি কার্ড, কোমলমতি শিশুদের জন্য স্কুল ব্যাগ, পোশাক, খাবার, মসজিদের ইমামদের জন্য ভাতা কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সবাইকে এসব সুবিধার আওতায় আনা হবে। বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে। আপনারা লক্ষ্য করবেন এক শ্রেণি এসব কথা না বলে শুধু ষড়যন্ত্র করে আর রাস্তাঘাটে আন্দোলনের নেমে জনদুর্ভোগ করতে চায়।

তিনি বলেন, ময়মনসিংহের ২০ হাজার কিলোমিটার খাল পর্যায়ক্রমে খনন করা হবে। আজ যে খাল পুনঃখনন করা হলো এখানে প্রায় ৪ হাজার কৃষক পরিবারের বিশ হাজার মানুষের কৃষি কাজে সহায়ক হবে।

সম্প্রতি রামিসা হত্যার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আইনেরও নিয়ম-নীতিমালা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু একটি শ্রেণি এই বিষয়কে ইস্যু তৈরি করে অরাজগতা সৃষ্টি করতে চায়। কিন্তু তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কথা বলে না।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বিএনপির সরকার গঠন করায় তাদের জ্বালা ধরেছে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব ঘটনা ঘটেছে আপনারা তাদেরকে সেসব বিষয়ে কিছু বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। কারণ তারা বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা নষ্ট হলে জনগণের ক্ষতি হবে। আপনাদের ক্ষতি। তাই এদেরকে আপনাদেরও প্রতিহত করতে হবে।

বিএনপি সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সারা দেশে ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। যাতে আগামী প্রজন্ম কর্মমুখী হয়ে গড়ে উঠতে পারে।

এর আগে দুপুর ২টায় মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বৃষ্টি মাথায় নিয়ে খাল খনন কর্মসূচি ফলকের উদ্বোধন ও খালে নেমে শ্রমিকদের সঙ্গে নিজে মাটি কাটায় অংশগ্রহণ করেন। এ সময় হাজারো জনতা প্রধানমন্ত্রীর এই সরলতা দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...