বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি দেশের প্রতিটি পরিবারের জন্য।”

রোববার (২৪ মে) হাটহাজারী উপজেলা-এর গুমানমর্দন ইউনিয়ন-এ ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে।

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “এই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। আমরা শুরু থেকেই বলেছি—ফ্যামিলি কার্ড কার্যক্রম হতে হবে ‘জিরো এরর’। কেউ যেন বাদ না পড়ে, সেজন্য শতভাগ নির্ভুলতার সঙ্গে কাজ করতে হবে।”

এ সময় জেলা প্রশাসক সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সরকার প্রদত্ত ভাতা সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে ব্যবহারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। যারা পিছিয়ে আছে, তাদের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।”

নারী ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের মায়েরাই সন্তানের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে কল্যাণকর চিন্তা করেন। তাই পরিবার ও সমাজকে এগিয়ে নিতে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নেপোলিয়ন বোনাপার্টের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, “‘Good Mother, Good Nation’—একজন ভালো মা একটি ভালো রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমরা সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানদের দিকে যথেষ্ট নজর দিতে পারছি না। অথচ তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

তিনি আরও বলেন, “আপনি যদি আজ সন্তানকে সময় না দেন, ভবিষ্যতে তাঁর কাছ থেকে সময় পাওয়ার প্রত্যাশা করাও ঠিক হবে না। অর্থ দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ ও মানবিকতা থেকে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সমাজকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...